শিরোনাম
◈ হাসনাত আবদুল্লাহর দুঃখপ্রকাশ ◈ অস্ত্র উদ্ধারে তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ জনকে চাকরির নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী ◈ ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার যানজটে আটকে থাকা অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু ◈ হাসনাত আব্দুল্লাহ ক্ষমা না চাইলে ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির কর্মসূচি বন্ধের হুঁশিয়ারি ◈ এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ◈ নারায়ণগঞ্জে খেলনা বন্দুক নিয়ে ভিডিও করে আটক দুই টিকটকার ◈ দ্রুত ঋণের নামে লোন অ্যাপের ফাঁদে সর্বস্বান্ত, ৩৫০০ টাকার ঋণে গুনতে হলো ১০ হাজার ◈ নেপালে ভয়াবহ হড়পা বান: মৃত ৬১৬, নিখোঁজ শতাধিক; হেলিকপ্টারে চলছে উদ্ধার অভিযান ◈ কেয়াবন উজাড়ে সেন্ট মার্টিনে ফের রিসোর্টের হিড়িক, হুমকিতে জীববৈচিত্র্য

প্রকাশিত : ০৩ জানুয়ারী, ২০২৬, ১০:৩১ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লার ৬ আসনে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনে কুমিল্লার ৬টি সংসদীয় আসনে ১৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বিপরীতে ৪৪ জন প্রার্থীর আবেদন বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।

শুক্রবার (২ জানুয়ারি) দিনভর যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মু. রেজা হাসান এই ফলাফল ঘোষণা করেন।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মু. রেজা হাসান বলেন, কুমিল্লা-১ আসনে ৫ জন, কুমিল্লা-২ আসনে ৪ জন, কুমিল্লা-৩ আসনে ২ জন, কুমিল্লা-৪ আসনে ২ জন, কুমিল্লা-৫ আসনে ১ এবং কুমিল্লা- ৬ আসনে ২ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে।

তিনি আরও বলেন, মনোনয়নপত্রে স্বাক্ষর, এক শতাংশ ভোটার তালিকায় অসামঞ্জস্য সম্পূর্ণতা, ব্যাংক ব্যালেন্স নিয়ে বিভিন্ন পত্রাদি চাহিদা মত না দিতে পারায় প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে তারা চাইলে আইনগতভাবে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সূত্রে জানা গেছে, কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন- জাতীয় পার্টি সৈয়দ মো. ইফতেকার আহসান, জাসদের বড়ুয়া মনোজিত ধীমান, স্বতন্ত্র প্রার্থী ওমর ফারুক, কাজী মো. ওবায়েদ ও আবু জায়েদ আল মাহমুদ।

কুমিল্লা-২ (হোমনা ও তিতাস) আসনে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন- ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী মো. আব্দুস সালাম, বাংলাদেশ কল্যাণ পার্টির মো. শাহাব উদ্দিন (অবৈধ), স্বতন্ত্র মো. রমিজ উদ্দিন ও মো. মনোয়ার হোসেন।

কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে জামায়াতে ইসলামীর মোহাম্মদ ইউসুফ সোহেল ও গণঅধিকার পরিষদের মো. মনিরুজ্জামানের মনোনয়ন বাতিল করা হয়েছে।

কুমিল্লা-৪ এ আমজনতার দল মো. মাসুদ রানা, বাংলাদেশ খেলাফত মজলিসের মোফাজ্জল হোসেন মনোনয়ন বাতিল করা হয়েছে। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের ম. আ. করিমের প্রার্থীতা স্থগিত করা হয়েছে।

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে এনপিপির মো. আবুল বাশার ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টির আবদুল্লাহ আল কাফি মনোনয়ন বাতিল করা হয়েছে।

কুমিল্লা-৬ (আদর্শ সদর উপজেলা, সদর দক্ষিণ উপজেলা, কুমিল্লা সিটি কর্পোরেশন ও কুমিল্লা সেনানিবাস) আসনে মুক্তি জোটের মো. আমির হোসেন ফরায়েজী, বাসদের কামরুন নাহার সাথীর মনোনয়ন বাতিল করা হয়েছে বলে জানা গেছে। সূত্র: জাগো নিউস ২৪

  • সর্বশেষ