শিরোনাম
◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ

প্রকাশিত : ০২ জানুয়ারী, ২০২৬, ০৬:৫৪ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জমকালো আয়োজনে পর্দা নামল নবীনগর ম্যারাথন-২০২৫

মো. কামরুল ইসলাম, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: নবীনগরে প্রথমবারের মতো আয়োজিত “নবীনগর ম্যারাথন ২০২৫” উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। কুয়াশাচ্ছন্ন শীতের সকালে মহান বিজয় দিবসকে স্মরণীয় করে রাখতে রানার্স ক্লাব নবীনগরের উদ্যোগে এই ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

শুক্রবার (০২ জানুয়ারি) ম্যারাথনটি সকাল ০৭ টা ৩০ মিনিটে আলীয়াবাদ গোলচত্বর থেকে শুরু হয়ে ০৫ কিলোমিটার পথ অতিক্রম করে জুলাইপাড়া পর্যন্ত গিয়ে ইউটার্ন নিয়ে পুনরায় আলীয়াবাদ গোলচত্বরে এসে শেষ হয়। ভোরের পথচারী, প্রাতঃভ্রমণকারি, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষের উপস্থিতিতে এলাকায় উৎসবের আমেজ সৃষ্টি হয়। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে উপস্থিত আপামর মানুষ অংশগ্রহণকারীদের উৎসাহ দিতে করতালি ও শুভেচ্ছা জানান।

ম্যারাথনে প্রথম স্থান অর্জন করেন রনি আহমেদ (২০), তিনি ১০ কিলোমিটার দৌড় শেষ করেন ৩০ মিনিটে। দ্বিতীয় স্থান অর্জন করেন আশিক আহমেদ (২২), তার সময় লেগেছে ৩৫ মিনিট। তৃতীয় স্থান অর্জনকারী মিজান মিয়া (১৯), তিনি দৌড় শেষ করেন ৩৭ মিনিটে।

প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত এমপি পদপ্রার্থী ও সমাজসেবক নজরুল ইসলাম নজু। তিনি বলেন, নিয়মিত শরীরচর্চা শরীর ও মনকে সুস্থ রাখে এবং এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সামরিক সদস্য আতিক কমান্ডার। আয়োজক কমিটিতে ছিলেন সাংবাদিক সুমন উদ্দিন, মামুনসহ অন্য সদস্যরা।

ম্যারাথনের প্রধান আয়োজক সাংবাদিক ও সমাজকর্মী আশরাফুল হক (অব.) বলেন, নবীনগরে স্বাস্থ্যসচেতনতা বাড়াতে এই আয়োজন করা হয়েছে। নিয়মিত হাঁটা ও ব্যায়ামকে উৎসাহিত করাই এ ম্যারাথনের মূল লক্ষ্য। তিনি আশা প্রকাশ করেন, এই আয়োজন নবীনগরের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়