শিরোনাম
◈ কুমিল্লার সমেশপুরে সবজির চারা বিক্রিতেই ১৫ কোটি টাকার বাণিজ্য, লক্ষ্যমাত্রা ২০ কোটি! ◈ বাংলাদেশি কর্মীদের জন্য জাপানে কাজের নতুন সুযোগ, নিয়োগ শুরু ২০২৭ সালের এপ্রিলে ◈ সৌদি আরবে ভারি বৃষ্টির জন্য চার অঞ্চলে রেড অ্যালার্ট জারি ◈ সর্বজনীন পেনশন নিয়ে সুখবর, যেভাবে লাভবান হবেন গ্রাহকেরা ◈ দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজারের লেনদেন ◈ ইশরাককে মন্ত্রিসভার বৈঠকে না যাওয়ার নির্দেশ, পদত্যাগপত্রও চেয়েছিলেন প্রধানমন্ত্রী: শফিকুল আলমের পোস্ট ◈ কলেরা প্রতিরোধে বাংলাদেশের বিজ্ঞানী ফিরদৌসী কাদরীর প্রশংসায় বিল গেটস!(ভিডিও) ◈ টাইগার শ্রফের গাড়িতে গুলির পর সালমান খানকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হুমকি, ভাইরাল অডিও ◈ ভারতীয় ভিসা পেতে বাংলাদেশিদের জন্য আসছে নতুন পরিবর্তন ◈ আজ দুপুর ২টায় পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক হোসেন

প্রকাশিত : ০১ জানুয়ারী, ২০২৬, ০৬:৩৮ বিকাল
আপডেট : ১৪ আগস্ট, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে ফসলি জমির মাটি কাটায় ভাটা মালিককে জরিমানা

মো: আদনান হোসেন, ধামরাই ঢাকা : ঢাকার ধামরাইয়ে অনুমতি ছাড়া অবৈধভাবে তিন ফসলি জমির মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি ইটভাটার মালিককে জরিমানা করা হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় ধামরাই উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের চনপাড়া এলাকায় স্টার ব্রিকসের পাশে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রিদওয়ান আহম্মেদ রাফি। অভিযানে স্টার ব্রিকসের মালিক মো. হামিদ আলীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং মাটি কাটা বন্ধের নির্দেশ দেওয়া হয়।

স্থানীয়দের অভিযোগ, স্টার ব্রিকস কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে অবৈধভাবে তিন ফসলি জমির মাটি কেটে ইটভাটায় নিয়ে যাচ্ছিল। এতে আশপাশের বাড়িঘর ঝুঁকির মুখে পড়ছে এবং পাশের সরকারি সড়কও ক্ষতিগ্রস্ত হচ্ছে। বারবার নিষেধ করা হলেও তারা কোনো কর্ণপাত না করায় এলাকা বাসী বাধ্য হয়ে উপজেলা প্রশাসনকে বিষয়টি জানান।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. রিদওয়ান আহম্মেদ রাফি বলেন, অনুমতি ছাড়া কৃষিজমির মাটি কাটা সম্পূর্ণ অবৈধ। অভিযোগের সত্যতা পাওয়ায় স্টার ব্রিকসের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং মাটি কাটা তাৎক্ষণিকভাবে বন্ধ করা হয়েছে। কৃষিজমি রক্ষায় উপজেলা প্রশাসন সব সময় কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।

  • সর্বশেষ