শিরোনাম
◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল ◈ ইংরেজি শিখতে সচিবদের বিদেশ সফর, প্রকাশিত সংবাদের ব্যাখ্যা দিলো মন্ত্রণালয় ◈ জাতীয় সংসদে যে ১৬টি অধ্যাদেশ এখনই বিল আকারে উত্থাপিত হচ্ছে না ◈ বেনাপোল বন্দর এলাকায় অবৈধ বিস্ফোরকের চালান উদ্ধার ◈ ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ভাষণ: পরিকল্পনাহীনতার অভিযোগ বিশ্লেষকদের

প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০২৫, ০৬:৪৭ বিকাল
আপডেট : ২৬ মার্চ, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দাউদকান্দিতে বৈষম্যবিরোধী মামলার আসামি গ্রেপ্তার

হোসাইন মোহাম্মদ দিদার, (দাউদকান্দি) কুমিল্লা: কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিরঘোষিত আওয়ামী লীগ নেতা ও বৈষম্যবিরোধী মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) দিবাগত রাতে থানা এলাকার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের খোঁশকান্দি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তারকৃত আসামির নাম মো. আক্তার হোসেন (৫০)। তিনি মৃত আবিদ আলী সরকারের পুত্র। তিনি ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য বলে জানা গেছে।
দাউদকান্দি মডেল থানা পুলিশ ২৯ ডিসেম্বর রাত আনুমানিক ১২টা ১০ মিনিটে অভিযান পরিচালনা করে আসামির নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেন। তিনি বৈষম্যবিরোধী মামলায় কার্যক্রম নিষিদ্ধ একটি সংগঠনের পদধারী সদস্য হিসেবে অভিযুক্ত।

মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আব্দুল হালিম জানান , গ্রেপ্তারকৃত আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে সোমবার  বিজ্ঞ  আদালতে সোপর্দ করা হয়েছে।

এ ঘটনায় দাউদকান্দি মডেল থানার পক্ষ থেকে অভিযান অব্যাহত থাকার কথা জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়