শিরোনাম
◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০২৫, ০৫:৫৯ বিকাল
আপডেট : ২৩ মে, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে এনসিপির দুই নেতার পদত্যাগ 

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কমিটি থেকে ডা. সালেহ আহমেদ শুভ ও রনি মোল্যা নামে দুই নেতা পদত্যাগ করেছেন।

বুধবার (১০ ডিসেম্বর) সকালে ফরিদপুর জেলা এনসিপির দলীয় সূত্রে এ তথ্য জানা যায়। 

এর আগে মঙ্গলবার (০৯ ডিসেম্বর) রাতে জেলা কমিটি থেকে ওই দুই নেতা পদত্যাগ করেন।

ডা. সালেহ আহমেদ শুভ জেলা কমিটির যুগ্ম সদস্য সচিব ও রনি মোল্যা নির্বাহী সদস্য। 

পদত্যাগপত্রে ডা. সালেহ আহমেদ শুভ উল্লেখ করেন, বর্তমানে আমি ফরিদপুরে চিকিৎসক হিসেবে কর্মরত আছি। গত ৮ ডিসেম্বর রাতে ঘোষিত জাতীয় নাগরিক পার্টির ফরিদপুর জেলা কমিটিতে আমাকে যুগ্ম সদস্য সচিব হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে- যা সম্পর্কে আমি পূর্বে অবগত ছিলাম না এবং এ বিষয়ে আমার সঙ্গে কোন প্রকার আলোচনা বা সম্মতি গ্রহণ করা হয়নি। আমি স্পষ্ট ভাবে উল্লেখ করতে চাই যে, আমি কখনোই জাতীয় নাগরিক পার্টি কিংবা এনসিপি সংক্রান্ত কোন রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলাম না। অতএব আমাকে দেয়া উক্ত পদটি গ্রহণ করার কোন সুযোগ বা ইচ্ছা আমার নেই। এই প্রেক্ষিতে আমি জাতীয় নাগরিক পার্টির ফরিদপুর জেলা কমিটির যুগ্ম সদস্য সচিব পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করছি এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। 

অন্যদিকে পদত্যাগপত্রে রনি মোল্লা উল্লেখ করেন, আমি রনি মোল্যা ফরিদপুর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমিটির যুগ্ম-সদস্য সচিব পদে দীর্ঘ দিন দায়িত্ব পালন করি এবং এর পর যখন জাতীয় নাগরিক কমিটি হয় তখন নগরকান্দা উপজেলার সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করি, তারপর ফরিদপুর জেলা সমন্বয় কমিটি হলে সেখানে সদস্য পদে দায়িত্ব পালন করে গিয়েছি, কিন্তু গত ৮ ডিসেম্বর রাতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির ফরিদপুর জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়, সেখানে আমাকে ৬ নম্বর সদস্য পদে রাখা হয়েছে। আমি আমার ব্যক্তিগত কারণে উক্ত কমিটি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছি। 

বিষয়টি নিয়ে ফরিদপুর জেলা এনসিপির নবগঠিত আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক এস এম জাহিদ বলেন, নবগঠিত কমিটি থেকে রনি মোল্লা নামে একজন সদস্য ও ডা. সালেহ আহমেদ শুভ নামে যুগ্ম সদস্য সচিব পদত্যাগ করেছেন বলে জানতে পেরেছি। যদিও বিষয়টি তাদের ব্যক্তিগত বিষয়। এখানে জোরাজোরির কিছু নেই।

প্রসঙ্গত, সোমবার (০৮ ডিসেম্বর) দিনগত রাতে দলের সদস্যসচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়