শিরোনাম
◈ আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে হলে যে শর্ত মানতে হবে, জানালেন সোহেল তাজ ◈ ইমরান খা‌নের দুই ছে‌লের বিস্ফোরক মন্তব‌্য, বাবাকে স্পষ্ট হত্যা করার চেষ্টা চল‌ছে ◈ অবশেষে স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার ◈ ইংল‌্যা‌ন্ডের মা‌ঠে ইমরান খানের দুই  ছেলের সাক্ষাৎকার প্রচার করায় ম্যাচ বয়কটের হুমকি পিসিবির! ◈ আজ থেকে নারী এশিয়া কাপ শুরু, বাংলাদেশের প্রথম ম‌্যাচ সোমবার ইন্দো‌নে‌শিয়ার বিরু‌দ্ধে ◈ ফেলে দেওয়া মাছের আঁশ থেকে বছরে কোটি টাকার রফতানি, বদলাচ্ছে বহু মানুষের জীবন ◈ কিলিং স্কোয়াডের শুটার ‘গলাকাটা মোবারক’, ৪ অস্ত্রসহ গ্রেপ্তার ◈ ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ৭ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা ◈ ভারতের বিদ্যুৎ করিডরের জন্য বাংলাদেশের ভূমি, দিল্লিকে ৪ শর্ত ঢাকার ◈ পাঁচ বছরেই বদলে যাবে অর্থনীতির চিত্র, মালয়েশিয়া-ভিয়েতনামকে ছাড়াবে বাংলাদেশ: আইএমএফ

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২৫, ০৭:৪২ বিকাল
আপডেট : ১৬ আগস্ট, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের শাটডাউন কর্মসূচি

তপু সরকার হারুন, শেরপুর প্রতিনিধিঃ শেরপুরের শ্রীবরদীতে ১১তম গ্রেডের দাবিতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের শাটডাউন কর্মসূচি পালন করা হচ্ছে। ৩ ডিসেম্বর বুধবার সকাল থেকে এ কর্মসূচি পালন করা হয়। উপজেলার প্রায় ১৯৬ টি বিদ্যালয়ে ওই কর্মসূচি পালন হয়েছে।

গড়জরিপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাসানুজ্জামান রুবেলের সার্বিক ব্যবস্থাপনায়
শ্রীবরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ হুমায়ুন কবির, উলুকান্দা সরকারি
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুলায়মান কবির সুমন, চাউলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ গোলাম মোস্তফার নেতৃত্ব বিকাল ৩ টার দিকে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সংলগ্নে অবস্থান করে বিক্ষোভ করেন সহকারী শিক্ষকরা।

ওই সময় তাতীহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রবিউল ইসলামের সঞ্চালনায় বক্তব্য
রাখেন লক্ষ্মীডাংরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফরিদুজ্জামান, জঙ্গলখিলা সরকারি
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মোশাররফ হোসেন প্রমুখ। বক্তারা বলেন, তাদের দাবি না মানা
পর্যন্ত বিদ্যালয়ে তালাবন্ধ থাকবে। দ্রুত দাবি না মানা হলে আরো কঠোর আন্দোলন করা হবে।

  • সর্বশেষ