শিরোনাম
◈ আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে হলে যে শর্ত মানতে হবে, জানালেন সোহেল তাজ ◈ ইমরান খা‌নের দুই ছে‌লের বিস্ফোরক মন্তব‌্য, বাবাকে স্পষ্ট হত্যা করার চেষ্টা চল‌ছে ◈ অবশেষে স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার ◈ ইংল‌্যা‌ন্ডের মা‌ঠে ইমরান খানের দুই  ছেলের সাক্ষাৎকার প্রচার করায় ম্যাচ বয়কটের হুমকি পিসিবির! ◈ আজ থেকে নারী এশিয়া কাপ শুরু, বাংলাদেশের প্রথম ম‌্যাচ সোমবার ইন্দো‌নে‌শিয়ার বিরু‌দ্ধে ◈ ফেলে দেওয়া মাছের আঁশ থেকে বছরে কোটি টাকার রফতানি, বদলাচ্ছে বহু মানুষের জীবন ◈ কিলিং স্কোয়াডের শুটার ‘গলাকাটা মোবারক’, ৪ অস্ত্রসহ গ্রেপ্তার ◈ ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ৭ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা ◈ ভারতের বিদ্যুৎ করিডরের জন্য বাংলাদেশের ভূমি, দিল্লিকে ৪ শর্ত ঢাকার ◈ পাঁচ বছরেই বদলে যাবে অর্থনীতির চিত্র, মালয়েশিয়া-ভিয়েতনামকে ছাড়াবে বাংলাদেশ: আইএমএফ

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২৫, ০৭:২১ বিকাল
আপডেট : ৩০ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঝিনাইদহে ব্যবসায়ী মুরাদ হত্যা মামলার আসামী বাগেরহাট থেকে গ্রেফতার

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে ব্যবসায়ী মুরাদ হত্যা মামলার অন্যতম আসামী আলম মন্ডলকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। বুধবার সকালে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার শশ্বানঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আলম মন্ডল পবহাটি গ্রামের মৃত কাজেম মন্ডলের ছেলে।

ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের কম্পানি কমান্ডার মেহেদী ইমরান সিদ্দিকী জানান, ঝিনাইদহ শহরের পবহাটি মোড়ে ব্যবসায়ী মুরাদ হত্যা মামলার অন্যতম আসামী আলম মন্ডল বাগেরহাট জেলায় অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় র‌্যাবের একটি অভিযানিক দল। অভিযান আলমের এক আত্মীয়ের বাসা থেকে গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে আলম মন্ডলকে সদর থানায় সোপর্দ করা হয়।

গত শুক্রবার রাতে ব্যবসায়ী মুরাদের সাথে আলম মন্ডলের কথাকাটাকাটি ও হাতাহাতি হয়। এরই জের ধরে শনিবার দুপুরে আলম মন্ডলের ছেলে সৌরভ সঙ্গীদের নিয়ে মুরাদকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় ওইদিন রাতেই নিহতের স্ত্রী সাথী বেগম বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা করেন।

  • সর্বশেষ