শিরোনাম
◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব?

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৫, ০৬:৪৪ বিকাল
আপডেট : ২৪ মে, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এক মাসে ৫ খুন ও অপমৃত্যুর ঘটনা বাঁশখালীতে বাড়ছে দাঙ্গা হাঙ্গামা চুরিসহ নানা অপরাধ

কল্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালীতে খুন ও অপমৃত্যুর ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। চলতি নভেম্বর মাসে ৫টি খুন ও অপমৃত্যুর ঘটনা সহ নানা ধরনের অপরাধ মূলক ঘটনা বৃদ্ধি পাওয়ায় শংকায় রয়েছে সাধারন জনগন। তার মধ্যে জায়গা জমির ও পারিবারিক বিষয় নিয়ে সংঘর্ষ এবং চুরির ঘটনা ও ঘটে চলেছে প্রতিনিয়ত। এ সব ঘটনা সামাল দিতে প্রশাসন চেষ্টা চালিলেও গেলে কিছুতেই রোধ করা যাচ্ছে না। বাঁশখালী থানা ও স্থানীয় সুত্র মতে, চলতি নভেম্বর মাসের ২৮ তারিখ পর্যন্ত ২৭টি মামলা রেকর্ড করা হয়। তারমধ্যে ৩টি খুন ও হত্যা মামলা, ১টি আতœহত্যা প্ররোচনা,৩টি মাদক মামলা, ১২টি জায়গা জমি সংক্রান্ত  ও ৮টি অন্যান্য মামলা রেকর্ড করা হয় বলে জানান বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শুধাংশু শেখর হালদার। এদিকে চলতি নভেম্বর মাসে ১ নভেম্বর খানখানাবাদের কদমরসুল সাগর উপকুলে এক অজ্ঞাত(৩০) নামা লাশ উদ্ধার করা হয়।

২ নভেম্বর সন্ধ্যায় পুকুরিয়া এলাকায় মো: মামুন (৩০) নামে এক টমটম চালকের লাশ উদ্ধার করা হয়। সে ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে তাতে দু,জন আসামি গ্রেফতার করা হয়। ৪ নভেম্বর জায়গা জমির বিরোধে প্রতিপক্ষের হামলায় নিহত হন বাহারছড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পুর্ব ইলশা গ্রামের জাকের হোসেন(৬৫)। এ ঘটনায় থানায় প্রতিপক্ষের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হলে , মামলার প্রধান আসামি সহ ৩জনকে গ্রেফতার করা হয়।  ১২ নভেম্বর খুনের শিকার হয় নববধু জান্নাতুল ফেরদৌস (২০)। মেয়ের পরিবারের অভিযোগ তাকে পরিকল্পিত ভাবে বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়েছে। অপরদিকে স্বামীর পরিবার বলছে সে আত্মহত্যা করেছে। সে ঘটনায় বেশ কয়বার মানববন্ধন ও মিছিলের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আতহত্যার প্ররোচনা মামলা করা হলে ও সে মামলায় কাউকে গ্রেফতার করা হয়নি। ২৩ নভেম্বর সকালে কালীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব টেমাপাড়া থেকে উদ্ধারকৃত লাশ আশরাফ মিয়া (৬০) প্রকাশ আশরাফ

ফকিরের লাশ। এ ঘটনায় নিহতের ভাই আবদুর রশিদ বাদী হয়ে অজ্ঞাত নামা আসামি দেখিয়ে এক হত্যা মামলা দায়ের করে। ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আনা নিহতের স্ত্রী নুর আয়েশা (৫০) ও ছেলে মোঃ রাশেদ (২০) কে ৫৪ ধারায় আদালতে চালান দেওয়া হলে ও পরে স্ত্রী ও ছেলেকে মামলার এজাহার ভুক্ত আসামি হিসাবে রেকর্ড করা হয় বলে থানা সুত্রে জানা যায়। এছাড়া বাঁশখালীর উপকুলীয় সরল এলাকা সহ বিভিন্ন স্থানে জায়গা জমির বিরোধ, স্কুল ও বসতবাড়িতে চুরি সহ নানা অপরাধ সংঘটি হচ্ছে প্রতিদিন।

বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শুধাংশু শেখর হালদার জানান, চলতি নভেম্বর মাসের ২৮ তারিখ পর্যন্ত থানায় ৩টি খুন ও হত্যা মামলা, ১টি আত্মহত্যা প্ররোচনা,৩টি মাদক মামলা, ১২টি জায়গা জমি সংক্রান্ত  ও ৮টি অন্যান্য মামলা রেকর্ড করা  হয়েছে। পুলিশের পক্ষ থেকে আইনশৃংখলা উন্নয়ন ও অপরাধরোধে কাজ করে যাচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়