শিরোনাম
◈ ইলিয়াস আলী গুম: ধলেশ্বরীতে লাশ ফেলার চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত ◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে?

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৫, ০৭:১৮ বিকাল
আপডেট : ২৫ মার্চ, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিশোরগঞ্জে নিয়ন্ত্রণহীন কিশোর গ্যাং চক্র

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ : কিশোরগ্যাং এখন ভয়াবহ আতঙ্কের নাম। ছিনতাই, চাঁদাবাজি, মাদক ব্যবসাসহ নানা অপরাধে লিপ্ত তারা।গত বছরের জুলাই আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে  রাজনৈতিক পট পরিবর্তনের পর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অনেকটা নিষ্ক্রিয় হয়ে পড়ে। এ সুযোগে আরও বেপরোয়া হয়ে পড়ে তারা। পাড়া-মহল্লায় প্রকাশ্যে দেশীয় অস্ত্র হাতে নিয়ে মহড়া,হামলা-মারধর, চুরি-ছিনতাই ও ডাকাতিতে জড়িয়ে পড়ে গ্যাংয়ের সদস্যরা। নিজ এলাকায় প্রভাব বাড়াতে একদল আরেক দলের সঙ্গে ভয়ংকর সংঘাতেও লিপ্ত হচ্ছে।  বিভিন্ন কিশোর অপরাধী চক্র সক্রিয় হয়ে জেলা শহর কিশোরগঞ্জবাসীর এ চক্র বড় উদ্বেগ ও আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। তাদের অপরাধ ঠেকাতে রীতিমতো নাজেহাল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

প্রসঙ্গত : গত ২৩ আগস্ট কিশোরগঞ্জ সদর উপজেলা বৌলাই ইউনিয়নে মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদলের দুই পক্ষের সংঘর্ষ ইমরানুল হক নামে এক যুবকে গুলি করে হত্যা করে। সংঘর্ষে জেরে আরো পাঁচটি বসতবাড়ি পুড়িয়ে দেওয়া হয়। লুটপাট ও ভাংচুর করা হয় আরো বেশ কিছু বাড়িঘর। কিশোর গ্যাংয়ের সদস্যরা মাদক ব্যবসা,মাদক সেবনের কারণে বিভিন্ন অপরাধে লিপ্ত থাকে।

বিশেষ করে কিশোরগঞ্জ শহরের খরমপট্রি, শোলাকিয়া খানিকাটা,আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় সংলগ্ন রেলক্রসিং, রেলওয়ে স্টেশন এলাকা, নরসুন্দা নদীর উপর দুটি ঝুলন্ত ব্রিজ ছিনতাইয়ের অন্যতম স্পট। নরসুন্দা লেকপার,হারুয়া মোড়সহ আশপাশের জনবহুল পয়েন্টগুলোয় গ্যাং সদস্যদের অবাধ চলাফেরা ও সন্ত্রাসী কার্যক্রমে আতঙ্কিত হয়ে পড়ছেন সাধারণ মানুষ, বিশেষ করে শিক্ষার্থী ও অভিভাবকরা। মাদক সেবন, ছিনতাই, মারধর সবকিছুতেই জড়িয়ে আছে কিশোর গ্যাং।

শিক্ষার্থীদের নিয়ে অভিভাবকরা নিরাপত্তাহীনতায় ভুগছে । এক অভিভাবক বলেন, মেয়েরা প্রতিনিয়ত ইভটিজিং এর শিকার হচ্ছে । নাম বলতে অনিচ্ছুক তার স্ত্রীকে নিয়ে ইসলামী ব্যাংক থেকে ২০ হাজার টাকা তুলেন। অটোরিকশা নিয়ে নগুয়ার প্রথম মোড়ে যেতেই এক ১৫-১৬ বছরের কিশোর লাফিয়ে অটোরিকশা ডাইভারের সাথে বসলেন। নগুয়ার শেষ মোড়ের একটু আগে অটো থামিয়ে চাকু ধরে তাদের কাছ থেকে ২০ হাজার টাকা হাতিয়ে নেয়। 

স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই, দীর্ঘদিন ধরে গ্যাং সদস্যরা সুনির্দিষ্ট এলাকাগুলো নিয়ন্ত্রণ করলেও আজ পর্যন্ত বড় কোনো অভিযান দেখা যায়নি।

সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই, কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি ফিরোজ উদ্দীন ভুঁইয়া বলেন, আইন প্রয়োগ বা সংশোধনমূলক শাস্তি দিয়েই কিশোর গ্যাংয়ের বিস্তার ঠেকানো সম্ভব নয়। দ্রুত ছড়িয়ে পড়া এই অপরাধী দলগুলোকে নিয়ন্ত্রণে আনতে চতুর্মুখী সমাধানের পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। এতে সাংস্কৃতিক চর্চা ও পারিবারিক বন্ধন জোরদারের মতো বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া প্রান্তিক পরিবারগুলোকে আর্থসামাজিক সহায়তা, সমাজিক ন্যায়বিচার নিশ্চিত করা এবং রাজনৈতিক পৃষ্ঠপোষকতা দমনের মাধ্যমে কিশোর গ্যাং সমস্যার দীর্ঘমেয়াদি সমাধান করতে হবে।

কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী বলেন, কিশোর গ্যাংয়ের তৎপরতা রোধে পুলিশকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা স্পটে নিয়মিত টহল দিচ্ছে। যখনই কোনো এলাকায় কিশোর গ্যাংয়ের নাম করে অপরাধের চেষ্টা করা হয়, তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হচ্ছে। তবে শুধু বাহিনীর পক্ষে এটি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এ সমস্যার সমাধানে পরিবার ও সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়