শিরোনাম
◈ ইলিয়াস আলী গুম: ধলেশ্বরীতে লাশ ফেলার চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত ◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে?

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২৫, ০৭:৪৫ বিকাল
আপডেট : ১৪ জানুয়ারী, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে শিশু ধর্ষণের দায়ে একজনের আমৃত্যু কারদণ্ড

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ‎ফরিদপুরের ভাঙ্গা উপজেলার দক্ষিণ আকনবাড়িয়া এলাকায় এক শিশুকে ধর্ষণের দায়ে মুরাদ খন্দকার (৪৩) নামে এক ব্যক্তির আমৃত্যু কারাদণ্ডে দন্ডিত হওয়ার আদেশ প্রদান করেছে আদালত। একই সাথে তাকে দুই লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।

বুধবার (২৬ নভেম্বর) দুপুরে ফরিদপুর শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইবুনালে বিজ্ঞ বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভিন এই রায় দেন। 

এ সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।

‎মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০১৯ সালের ১৫ মে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার দক্ষিণ আকনবাড়িয়া এলাকায় বিকেলের বাড়ির বাইরে খেলা করছিল শিশুটি। এ সময় প্রতিবেশী মুরাদ খন্দকার বাদির ছোট মেয়েকে নিয়ে ঘরের ভিতরে প্রবেশ করে। পরবর্তীতে শিশুটির বোন তাকে আনতে গেলে এক পর্যায়ে আসামি  মুরাদ বড় মেয়েটিকে ধর্ষণ করে। পরে মেয়েটি ধর্ষণের বিষয়টি তার মায়ের কাছে বলে। পরে দিন এ ঘটনায় শিশুটির বাবা ভাঙ্গা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। 

‎রায়ের বিষয়ে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট গোলাম রব্বানী ভুঁইয়া রতন জানান, ভাঙ্গায় এক শিশুকে ধর্ষণের অপরাধে এক আসামিকে আমৃত্যুদণ্ডে দণ্ডিত করার আদেশ দেন। একই সাথে তাকে দুই লক্ষ টাকা অর্থদন্ডে দণ্ডিত করা হয়। 

তিনি বলেন, আদালতে আমরা সর্বোচ্চ বিচার পেয়েছি, এই রায়ে আমরা রাষ্ট্রপক্ষ খুশি হয়েছি বলে তিনি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়