শিরোনাম
◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব?

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২৫, ০৭:২২ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দাউদকান্দিতে মহানবী (সা.) নিয়ে কটূক্তির অভিযোগে যুবক আটক

হোসাইন মোহাম্মদ দিদার, দাউদকান্দি (কুমিল্লা): মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও ইসলাম ধর্মীয় আচারের প্রতি কটূক্তিমূলক মন্তব্য করার অভিযোগে কুমিল্লার দাউদকান্দিতে গৌতম সরকার নামে এক যুবককে আটক করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।

আটককৃত গৌতম সরকার উপজেলার বিটেশ্বর ইউনিয়নের বরকোটা গ্রামের দিলীপ সরকারের ছেলে।

দাউদকান্দি মডেল থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) এহসান হাসান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গৌতম সরকারের নামে খোলা একটি আইডি থেকে মহানবী (সা.) ও মুসলমানদের ধর্মীয় রীতি-নীতি নিয়ে তীর্যক, করুচিপূর্ণ ও উসকানিমূলক মন্তব্য করা হয়। পোস্টটি এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজনা সৃষ্টি হয়। পরে প্রাথমিক যাচাই-বাছাই শেষে মঙ্গলবার গভীর রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, “ফেসবুকে ধর্মীয় মূল্যবোধ ও মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর গৌতম সরকারকে আটক করা হয়েছে।”

তিনি আরও জানান, বুধবার (২৬ নভেম্বর) দুপুরে তার বিরুদ্ধে একটি মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়