শিরোনাম
◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব?

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২৫, ০৬:৩৬ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁদপুরে গাড়ি চাপায় শিশুর হাতের কজ্বি রাস্তায় রেখেই হাসপাতালে নেয়া হয়

মিজান লিটন: চাঁদপুরের হাজীগঞ্জে গাড়ি চাপায় মো. রিহান খাঁন (১০) নামের শিশুর হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। পরে হাতের কব্জি রাস্তায় রেখেই চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।

সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের কৈয়ারপুল নামক স্থানে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহত শিশুটি চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বহরিয়া গ্রামের খান বাড়ির হোসেন খাঁনের ছেলে।

স্থানীয়রা জানায়, ঘটনার সময় শিশুটি তার দাদি মমিনা খাতুনের সাথে সিএনজিচালিত অটোরিকশায় চাঁদপুর থেকে হাজীগঞ্জের দিকে যাচ্ছিলো। পথে কৈয়ারপুল এলাকায় অজ্ঞাত গাড়ি চাপায় শিশুটির বাম হাত বিচ্ছিন্ন হয়ে যায়। তাৎক্ষনিক বিচ্ছিন্ন হাতের দিকে না তাকিয়ে শিশুটিকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।

পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশ কৈয়ারপুল এলাকা থেকে শিশুটির বিচ্ছিন্ন হাত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রেহানা আক্তার নামে হাজীগঞ্জের এক নারীর সহযোগিতায় শিশুটিকে তার দাদিসহ রাজধানীর পঙ্গু হাসপাতালে নেওয়া হয়েছে।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান এসব তথ্য নিশ্চিত করে বলেন, শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে জাতীয় অর্থপেডিক হাসপাতালে রেপার করা হয়েছে। যাতে করে তার বিচ্ছিন্ন হাতটি জোড়া দেওয়ার সুযোগ তৈরি হয়। এসময় তিনি শিশুটি আশংকামুক্ত বলে জানান।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, বিচ্ছিন্ন হাত উদ্ধারের খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তথ্য নেই। পরে ঘটনাস্থল থেকে হাতটি উদ্ধার করে হাসপাতালে পৌছে দেওা হয়।

তিনি আরো বলেন, শিশু পরিবারের সিদ্ধান্ত মতে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়