শিরোনাম
◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব?

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২৫, ০৬:৩১ বিকাল
আপডেট : ১২ মে, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে শ্রমিকদল নেতাসহ দুজনের মরদেহ উদ্ধার

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে পৃথক স্থান থেকে শ্রমিক দল নেতাসহ দু’জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যনেল ইউনিয়নের কবিরপুর চর এলাকা থেকে পদ্মা নদীতে ভাসমান অবস্থায় আবেদুর রহমান আন্নু নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ।  

আবেদুর রহমান কুষ্টিয়া সদর উপজেলার জাতীয়তাবাদী শ্রমিক দলের সেক্রেটারী। গত ১৬ নভেম্বর কুষ্টিয়ার হরিপুর এলাকায় পদ্মা নদীতে বাল্কহেড এর ধাক্কায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হন তিনি।

ফরিদপুর নৌ পুলিশ এর উপ পরিদর্শক তপন কুমার জানান, আবেদুর রহমান আন্নুর মরদেহ উদ্ধার করে ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বজনরা তার পরিচয় সনাক্ত করেছে। 

অপরদিকে মঙ্গলবার সকালে ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা বাসস্ট্যান্ডের যাত্রী ছাউনি থেকে অজ্ঞাত পরিচয় এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম জানান, অজ্ঞাত ওই ব্যক্তি শারীরিক এবং মানসিক প্রতিবন্ধী ছিলেন। তার স্বাভাবিক মৃত্যু হয়েছে বলেই প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। পিবিআই এর মাধ্যে তার পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। পরিচয় সনাক্ত হলে পরিবারের সদস্যদের নিকট মরদেহ হস্তান্তর করা হবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়