শিরোনাম
◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব?

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২৫, ০৬:২৮ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাগেরহাটে অপরিপক্ক টমেটো পাকানো হচ্ছে ক্ষতিকর রাসায়নিক দিয়ে

এস. এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট জেলা প্রতিনিধি: বাগেরহাটের চিতলমারীতে মানব বদেহের জন্য ক্ষতিকর রাসায়নিক মিশিয়ে পাকানো হচ্ছে অপরিপক্ক টমেটো। নিমিষেই টকটকে লাল বর্ণ ধারন করছে সবুজ টমেটো। এ ভাবে কার্বইড জাতীয় বিষ প্রয়োগ করে প্রকাশ্যে ক্ষেতেই পাকানো হচ্ছে এই জনপ্রিয় সবজি। উপজেলার প্রায় ১০ থেকে ১৫টি গ্রামের প্রায়৩ শতাধিক অসাধু কৃষক এই পহ্না অবলম্বন করে আর্থিক ভাবে লাভবান হচ্ছেন। অন্যদিকে এই টমেটো খেয়ে মানব দেহের অতিগুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর প্রত্যাঙ্গ লিভার-কিডনি ও ফুস ফুসে বড়ধরনের ঝুঁকির মধ্যে রয়েছেন বিশেষজ্ঞদের অভিমত থাকলেও ; কর্তৃপক্ষের উদসিনতা উপজেলাবাসীকে ভাবিয়ে তুলছে।

উপজেলার সন্তোষপুর ইউনিয়নের লড়ার কুল গ্রামের টমেটো ব্যবসায়ী বাবুল গাজী জানান তার গ্রামের বেশ কিছু কৃষক মানব দেহের ক্ষতিকর তরল রাসায়নিক মমেটোয় স্প্রে-করে কৃত্রিম ভাবে তা পাকিয়ে বাজারজাত করছেন। বারবার শতর্ক করা হলেও মানছেনা নিয়ম কানুন।

স্থানীয় বেলায়েত শেখ বলেন তার ঘের পাড়ের টমেটো চাষি জাহাঙ্গীর মাঝি এই কাজে লিপ্ত। সে আমাকে কীটনাশক ব্যবসায়ী বাবু মাঝির কাছ থেকে রাসায়নিক এনে টমেটো পাকাতে পরামর্শদেয়। বাবু মাঝি উক্ত তরল রাষায়নিক এলাকায় সরবরাহ করে।

স্থানীয় ফারুক হোসেন জানান উপজেলার ১০-১৫টি গ্রামের প্রায় ৩ শতাধিক অসাধু কৃষক টমেটোয় ক্ষতিকর রাষায়নিক প্রয়োগ করে বাজারে রপ্তানী করছে, এতে মানব দেহের ক্ষতি সাধন হচ্ছে।

চৌদ্দহাজারী গ্রামের আলমগীর হোসেন (৭৫) বলেন হাট বাজারে যে সকল টমেটো ব্যবসায়ীরা চাটি পেতে ক্রয় করছেন তার অর্ধেক পরিমান রাষায়নিক মিশ্রিত। কৃত্রিম উপয়ে পাকানো। বেশী মুনফার আশায় প্রকাশ্যে ও গোপনে ক্ষতিকর এই টমেটো বিকি-কিনি করা হচ্ছে।  উপজেলা কৃষি অফিসার কৃষি বিদ সিফাত আল মারুফ বলেন বিষটি জেনেছি অবিলম্বে ব্যবস্থা নেয়া হবে। এ ব্যপারে জানতে জাহাঙ্গীর মাঝি ও বাবু মাঝির কাছে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়