শিরোনাম
◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২৫, ১১:০৬ দুপুর
আপডেট : ২৩ মার্চ, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সদরপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ 

চরভদ্রাসন এবং সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ২ জন গুরুতর আহত হয়েছেন। খবর পেয়ে সদরপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মোল্লার মোড় এলাকায় এই ঘটনা ঘটে। সংঘর্ষে একই গ্রামের রশিদ কাজীর ছেলে শামীম কাজী এবং খলিলের ছেলে রনি গুরুতর আহত হন। এ সময় মোল্লার মোড় এলাকার কয়েকটি দোকানের সিসি টিভি ভাঙচুর করা হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, কাজী জামাল গ্রুপ ও লিয়াকত খাঁ গ্রুপের মধ্যে পূর্বশত্রুতার জেরে এবং এলাকায় বিএনপির নিজ গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। উভয় পক্ষই কৃষ্ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রার্থী। গত পরশু তুচ্ছ ঘটনায় উভয় পক্ষের মধ্যে হাতাহাতি হয়েছিল। তারই জেরে আজ উভয়পক্ষ কমপক্ষে দেড়শ থেকে দুইশত লোক নিয়ে মুখোমুখি অবস্থান গ্রহণ করলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশের আগমনের আগে আহতদের স্থানীয়রা উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। পুলিশ উপস্থিত হলে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে এলাকাবাসীর দাবি, পরিস্থিতি সাময়িকভাবে স্বাভাবিক হলেও উত্তেজনা এখনও বিরাজ করছে এবং যে কোনও মুহূর্তে উভয়পক্ষ আবার সংঘর্ষে জড়িয়ে পড়তে পারে।

সদরপুর থানা ইনচার্জ সুকদেব রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কৃষ্ণপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কার খবর পেয়ে পুলিশ ফোর্স ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভবিষ্যতেও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা কাজ করছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়