শিরোনাম
◈ প্রধানমন্ত্রীর নির্দেশনায় মুগদা হাসপাতালকে ৫০০ শয্যা থেকে ১ হাজার শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে : হাবিবুর রশীদ ◈ ২০১৬ সালে ভারতের নোট বাতিলের উদ্যোগের মতোই বাংলাদেশেও ৫০০ ও ১,০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে! ◈ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফরিদপুরের ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র, মহাসড়কে তিন ঘণ্টা যান চলাচল বন্ধ ◈ সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গেলেন সেনাপ্রধান ◈ ইরানে টানা দ্বিতীয় দিনের মার্কিন হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি আইআরজিসির ◈ মহাকাশ গবেষণায় জোর: আকস্মিকভাবে স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান, আধুনিকায়নের নির্দেশ ◈ ইবোলা সতর্কতায় ভারতে সব আন্তর্জাতিক যাত্রীর জন্য বাধ্যতামূলক এয়ার সুভিধা ২.০ ◈ কোনো দেশের সরকারপ্রধান আরেক দেশের কাছে ভিক্ষার ঝুলি নিয়ে যায় না, এ সমস্ত প্রশ্ন করবেন না, আমরা খুব বিব্রত হই: পররাষ্ট্রমন্ত্রী ◈ রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পর এবার দক্ষিণ কোরিয়াও ইরানের শাহেদ-১৩৬ ড্রোনের দেশীয় সংস্করণ তৈরি করবে ◈ বাংলাদেশ থেকে চীন কে‌নো কাঁঠাল নিতে চায়?

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৫, ০৭:০২ বিকাল
আপডেট : ১৫ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রেললাইনের ওপর স্লিপার ফেলে ট্রেন দুর্ঘটনার চেষ্টা

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে সিলেট-আখাউড়া রেলপথে রেললাইনের ওপর স্লিপার ফেলে ট্রেন দুর্ঘটনার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।  

বুধবার (১২ নভেম্বর) সকালে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনটি লাউয়াছড়ার পশ্চিম বালিগাঁও এলাকায় রেলওয়ের ২৯৮নং পিলারের পাশ দিয়ে যাচ্ছিল। এ সময় রেললাইনের ওপর একটি স্লিপার দেখতে পান রেলওয়ে কর্মকর্তারা। পরে দ্রুত ট্রেনটিকে থামিয়ে দেওয়া হয়।

রেললাইনের ওপর থেকে স্লিপারটি সরিয়ে ফেলা হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন রেলওয়ে ও থানা পুলিশের সদস্যরা।

 কমলগঞ্জের ভানুগাছ রেলস্টেশন মাস্টার গৌড়প্রসাদ দাস পলাশ বলেন, দুর্বৃত্তরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে রেললাইনে স্লিপার ফেলে রেখেছিল। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বিষয়টি নিয়ে রেলওয়ে কর্তৃপক্ষ তদন্ত করেছে। অল্প সময়ের জন্য ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে এবং দ্রুত পদক্ষেপের ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। উৎস: আরটিভি অনলাইন।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়