শিরোনাম
◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২৫, ০৮:০৬ রাত
আপডেট : ০১ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাগেরহাটে নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন গোলাম মো. বাতেন  

এস. এম সাইফুল ইসলাম কবির, বাগেরহাট জেলা প্রতিনিধি: বাগেরহাট জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ফেনির স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) গোলাম মো. বাতেনকে।

শনিবার (৮ নভেম্বর) মধ্যরাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে এই বদলি আদেশ দেওয়া হয়। এই আদেশের মাধ্যমে তিনি বাগেরহাটের ২৪তম জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন।  

একই প্রজ্ঞাপনের মাধ্যমে বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসানকে নোয়াখালী জেলার  জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে।

বিসিএস ২৮ ব্যাচের কর্মকর্তা গোলাম মো. বাতেন এর আগে ফেনির উপ-পরিচালক (উপসচিব), বিভিন্ন স্থানে সহকারি কমিশনার, সহকারি কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ মাঠ প্রশাসনের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়