শিরোনাম
◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২৫, ১০:২৮ দুপুর
আপডেট : ১২ মে, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে (এনসিপির) জেলা কমিটেতে যুবলীগ নেতা রকিবুল

তপু সরকার হারুন, জেলা প্রতিনিধিঃ শেরপুর জেলা শাখা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন নালিতাবাড়ীর যুবলীগ নেতা মো. রকিবুল ইসলাম। তিনি নালিতাবাড়ী পৌর যুবলীগের ক্রীড়া সম্পাদক হলেও এখনো দলীয় পদ থেকে পদত্যাগ করেননি।

৬ নভেম্বর বৃহস্পতিবার রাতে এনসিপির কেন্দ্রীয় সদস্যসচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম স্বাক্ষরিত ৫৬ সদস্যবিশিষ্ট জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়।

স্থানীয় সূত্র জানায়, রকিবুল ইসলাম নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আব্দুল কুদ্দুসের ছেলে। তিনি মরিচপুরান ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক পদে প্রার্থী ছিলেন এবং ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মতিয়া চৌধুরীর পক্ষে সক্রিয়ভাবে কাজ করেছেন।

যুবলীগ ছেড়ে এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে রকিবুল ইসলাম বলেন, যুবলীগে আমাকে কার্যক্রমে অংশ নিতে দেওয়া হয়নি। সাধারণ সম্পাদক পদেও সুযোগ পাইনি। এখন যুবলীগে কোনো কার্যক্রম নেই, তাই এনসিপিতে এসেছি।

এ বিষয়ে শেরপুর জেলা এনসিপির আহ্বায়ক প্রকৌশলী মো. লিখন মিয়া বলেন, রকিবুল ইসলাম যুবলীগের পদে আছেন—এ তথ্য আমরা জানতাম না। তিনি এনসিপির কার্যক্রমে সক্রিয় থাকায় পদ দেওয়া হয়েছে। বিষয়টি যাচাই করে দেখা হবে এবং প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়