শিরোনাম
◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২৫, ০৬:৪১ বিকাল
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোরেলগঞ্জে বিষখালী নদীর সেতুর সংযোগ সড়ক ভেঙে যান চলাচল বন্ধ

এস. এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট জেলা প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জের বলভদ্রপুর-কচুয়া উপজেলার বাধাল ইউনিয়নের মসনী বিষখালী নদীর সেতুর সংযোগ সড়কের এক পাশ পানির স্রোতে ভেঙ্গে যাওয়ায় যান চলাচল বন্ধ হয়ে গেছে।

এতে দুই উপজেলার কয়েক হাজার মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ দেখা দিয়েছে। এ ব্যপারে স্থানীয়রা কর্তৃপক্ষকে জানালে তারা বিভিন্ন সময় বিভিন্ন প্রতিশ্রুতি দিলেও আজও কোন সংস্কারের কাজ হয়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃষ্টিতে ও পানির শ্রোতে সেতুর একপাশের মাটি ধসে গিয়ে ভাঙ্গন সৃষ্টি হয়। ফলে সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এখন স্থানীয়রা বিকল্প পথ ব্যবহার করতে বাধ্য হচ্ছেন, যা সময় ও খরচ উভয়ই বাড়িয়ে দিচ্ছে। মোটরসাইকেল, অটোরিকশা ও অন্যান্য ছোট যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। স্কুল-কলেজগামী ছাত্র/ছাত্রীদের যাতায়াতে দুর্ভোগ দেখা দিয়েছে।

মসনী গ্রামের জসিম শেখ বলেন ‘সেতুর সংযোগ রাস্তাটি হঠাৎ ভেঙ্গে যাওয়ায় এখন আমাদের যাতায়াত বন্ধ হয়ে গেছে। শিশু ও বয়স্কদের নিয়ে পারাপার করা খুবই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

আবেতা গ্রামের বাসিন্দা দিলীপ দাস বলেন-“আমরা প্রতিদিন এই সেতু পার হয়ে বাজারে যাই। এখন সেতু ভেঙ্গে যাওয়ায় পথঘুরে যেতে হচ্ছে, এতে সময় ও খরচ দুটোই বেড়েছে।”

কচুয়া উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ কুমার দাস বলেন, ব্রীজটির ডিজাইন,সয়েল টেস্ট,সার্ভেসহ বিভিন্ন কার্যক্রম করা হয়ে ছিল, প্রকল্পের টাকা সংকটের কারনে বাদ হয়ে গেছে। উদ্ধর্তন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। পরবর্তীতে কোন প্রকল্প আসলে আমরা কাজটি করবো।

স্থানীয়দের দাবি, দ্রুত মেরামত সহ সেতুটি  না করা হলে এ সেতুর দুই পাশের মানুষের চলাচল পুরোপুরি বন্ধ হয়ে পড়বে এবং দুর্ঘটনার আশঙ্কা আরও বাড়বে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়