শিরোনাম
◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২৫, ০৭:১১ বিকাল
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রার্থী মনোনয়নে ভুল সিদ্ধান্ত নিলে ঝিনাইদহে বিএনপির দুর্গে ফাটলের শংকা, ভোটারদের মাঝে অসন্তোষ

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ-২ আসন বিএনপির ঘাটি হিসেবে পরিচিতি। স্বাধীনতার পর থেকে বিএনপির প্রার্থী এই আসন থেকে একাধিকবার জয়ী হয়েছেন। ফলে জেলা সদরের এই আসনটি বিএনপির হৃদস্পন্দন ধরা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হলেও ঝিনাইদহ-১, ঝিনাইদহ-২ ও ঝিনাইদহ-৪ সংসদীয় আসনে প্রার্থী ঘোষনা করেনি বিএনপি। গুঞ্জন উঠেছে ঝিনাইদহ-২ আসন মিত্রদলের জন্য ছেড়ে দেওয়া হচ্ছে। এ খবরে তৃণমুল বিএনপিতে ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে।

তথ্য নিয়ে জানা গেছে, ঝিনাইদহ-২ আসন বহুদিন ধরেই বিএনপির অন্যতম শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। এই আসনের রাজনীতি মূলত ঘুরে দাঁড়িয়েছে তৃণমূল নেতাকর্মীদের ত্যাগ, আন্দোলন ও দীর্ঘ সংগ্রামের ওপর। কিন্তু সেই দৃঢ় সেই ঘাঁটিতেই এখন দেখা দিয়েছে শঙ্কার কালো মেঘ।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ঝিনাইদহ-২ আসনে যদি বিএনপির প্রার্থী না থাকে তবে এই অঞ্চলে বিএনপির অস্তিত্ব চ্যালেঞ্জের মুখে পড়বে। গভীর সংকট দেখা দিবে মাঠের রাজনীতিতে।

তৃণমুল বিএনপির নেতা সাধুহাটী ইউনিয়নের কৃষক আলাউদ্দীন জানান, যারা বছর দশকের পর দশক ধরে রাজপথে থেকে দলকে টিকিয়ে রেখেছেন, হামলা-গ্রেপ্তার সহ্য করে সংগঠন ধরে রেখেছেন, তারা যদি মনোনয়ন বঞ্চিত হন তবে ভবিষ্যাতে আর কেউ বিএনপি করবে না।। ফলে ঝিনাইদহ ও হরিণাকুন্ডু উপজেলায় বিএনপির জনপ্রিয় প্রার্থী হিসেবে এ্যাডভোকেট এম এ মজিদকে মনোনয়ন দিলে আসনটির মর্যাদা যেমন বৃদ্ধি পাবে, তেমনি জেলার অন্য তিনটি আসনও নেতৃত্বে সমৃদ্ধ থাকবে।

সদরের নগরবাথান গ্রামের মোজাম্মেল হক জানান, ঝিনাইদহ এলাকার রাজনীতি গড়ে উঠেছে তৃণমূল নেতাকর্মীদের ত্যাগ, নিষ্ঠা ও মাঠের লড়াইয়ের ওপর ভিত্তি করে। তাই প্রার্থী নির্বাচনে যদি সেই বাস্তবতা উপেক্ষা করা হয়, তাহলে সংগঠনের ভিত নড়বড়ে হয়ে যাবে এবং দলের অভ্যন্তরে বিভক্তি অনিবার্য হয়ে উঠবে।

সাদুহাটী ইউনিয়নের জাহাঙ্গীর হোসেন জানান, দীর্ঘ সময় ধরে মাঠে থাকা নেতাদের বাদ দিয়ে সমঝোতার রাজনীতি যদি হাইকম্যান্ড প্রাধান্য দেয়, তাহলে ঝিনাইদহ-২ কেবল হারানো আসন হবে না, এটি পুরো জেলার বিএনপি সংগঠনের জন্য হতাশার প্রতীক হয়ে দাঁড়াবে।

এদিকে বিএনপির প্রবীন নেতা আক্তারুজ্জামান বলেন, ঝিনাইদহ-২ আসনে এমন অনেক পরিবার আছে যাদের সদস্যরা বছর পর বছর বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। কারো বাড়ি পুড়েছে, কেউ মামলা খেয়ে পালিয়ে থেকেছে, কেউ আবার জেল খেটেছে; কিন্তু দল ছাড়েনি কেউই। সেই মানুষগুলোর মনে এখন একটাই প্রশ্ন যাদের রক্ত, শ্রম আর ত্যাগে এই আসনের সংগঠন টিকে আছে, তাদের বাদ দিয়ে শরীক দলকে সিট ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলে সেটা হবে নিজের কান কেটে অপরের যাত্রা ভঙ্গের সামিল।
 
বিষয়টি নিয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা বলেন, এই মুহূর্তে বিএনপির জন্য সবচেয়ে জরুরি হলো দ্রুত, স্বচ্ছ ও বাস্তবসম্মত সিদ্ধান্ত নেওয়া। কারণ এই আসনের প্রশ্ন কেবল একজন প্রার্থীর নয়, বরং এটি দলীয় অস্তিত্ব, তৃণমূলের সম্মান ও আন্দোলনের উত্তরাধিকার রক্ষার প্রশ্ন। সময় এসেছে দল প্রমাণ করুক, তারা ত্যাগ ও সংগ্রামের মূল্য দিতে জানে কিনা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়