শিরোনাম
◈ দীর্ঘ হচ্ছে এলএনজি সংকট, মহেশখালীর দুই টার্মিনালে কমেছে গ্যাস সরবরাহ ◈ সৌদি আরবও ফিফা সভাপ‌তি ইনফা‌ন্তি‌নো‌কে নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করলো  ◈ তিব্বতে একের পর এক দুর্যোগ : বন্যার পর এবার আঘাত হানল ভূমিকম্প ◈ বিরোধী দলের ওয়াকআউট পরিকল্পিত, আইন প্রণয়নে সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ অর্থনীতিতে গতি ফেরাতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ, ১৭ ব্যাংক দেবে ৪১ হাজার কোটি ◈ আগস্টের ২৬ দিনে রেমিট্যান্স বেড়েছে ২২.৩ শতাংশ ◈ ‘মক্কা চুক্তি’ নিয়ে আলোচনার মধ্যেই সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রীর চিঠি ◈ আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ◈ এবার সংসদীয় কমিটি থেকেও বাদ পড়লেন গাজী নজরুল ইসলাম ◈ সংসদে বিল উত্থাপন : গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২৫, ০৩:২৪ রাত
আপডেট : ১৪ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপি দুই পক্ষের সংঘর্ষে রাউজানে অস্থিরতা, ৫ গুলিবিদ্ধসহ আহতদের হাসপাতালে ভর্তি

চট্টগ্রামের রাউজানে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত পাঁচ জন গুলিবিদ্ধসহ বেশ কয়েকজন হয়েছেন। বুধবার (৫ নভেম্বর) রাত ১২টার দিকে উপজেলার বাগোয়ান ইউনিয়নের কুয়েপাড়া চৌধুরীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আগামী ৭ নভেম্বর ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস পালনের উপস্থিতি সভা শেষে বাড়ি যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

রাউজান উপজেলার বিএনপির একাংশের সভাপতি জসীম উদ্দিন চৌধুরী বলেন, হামলায় রাউজান উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ সুমন, বাগোয়ান ইউনিয়ন কৃষক দলের সহ-সভাপতি মোহাম্মদ ইসমাইল, বাগোয়ান ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম চৌধুরী, বাগোয়ান ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি রবিউল হোসেন রুবেল ও বিএনপি কর্মী মোহাম্মদ সোহেল গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে।

রক্তাক্ত গুলিবিদ্ধ অবস্থায় তাদেরকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
গুলিবিদ্ধ রাউজান উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ সুমনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা।

তিনি আরো বলেন, রাউজান উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ইস্তিয়াক চৌধুরী অভির নেতৃত্বে আলতাফ চৌধুরী টুটুল, জনি চৌধুরীসহ ৭/৮ জন অতর্কিতভাবে হামলা চালিয়ে তাদের আহত করেছে। 

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, এ বিষয়ে পরে বিস্তারিত জানাতে পারব।

জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর রাউজানে ১৭ জন খুন হয়েছে। এর মধ্যে ১২ জন খুন হয়েছে রাজনৈতিক কারণে।

উল্লেখ্য, বুধবার সন্ধ্যায় নগরের বায়েজিদ বোস্তামী থানাধীন হামজারবাগ চাইল্যাতলী খন্দকারপাড়া এলাকায় চট্টগ্রাম-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গণসংযোগের সময় গুলিতে ‘শীর্ষ সন্ত্রাসী’ সরোয়ার হোসেন ওরফে বাবলা (৪৩) নিহত হয়েছেন। এ সময় এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহও গুলিবিদ্ধ হন। উৎস: কালের কণ্ঠ।

 

  • সর্বশেষ