শিরোনাম
◈ ইরানকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি, ‘পূর্ণ শক্তি প্রয়োগ হলে অস্তিত্বই থাকবে না’ ◈ ভারতের বিরু‌দ্ধে সিরিজ জিত‌লে সেটা হবে আমা‌দের জন‌্য স্পেশাল: আয়ারল‌্যান্ড অধিনায়ক ◈ চীনের ১১ প্রতিষ্ঠানের ৯.২১ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব পেল বাংলাদেশ ◈ সিগারেট খেতে নিষেধ করায় ছাত্রদল নেতাসহ ছয়জনকে গুলি (ভিডিও) ◈ স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকার আশপাশ দিয়ে মাদকের বড় চালান আসে: সংসদে গয়েশ্বর ◈ জামালপুরের সাবেক এমপি নুর মোহাম্মদ গুলশান থেকে গ্রেপ্তার ◈ আমি প্রথম বলির পাঁঠা, কিন্তু শেষ নই, এরপর একে একে সবাই টার্গেট হবেন: মাহফুজ আলম ◈ বুয়েটকে বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মাহ্‌দী আমিন ◈ ৬৮ বছরে ১৮ বিশ্বকাপ কাভার করা সাংবাদিককে ‘বিশেষ সম্মান’ আ‌র্জেন্টাইন কোচ স্কালোনির ◈ ১০ হাজার টাকা থাকলেই বিনিয়োগ করা যাবে সরকারি সুকুকে, আবেদন রোববার

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২৫, ০৬:২৯ বিকাল
আপডেট : ০৮ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মহেশপুরে ও মোটরসাইকেল আলমসাধুর সংঘর্ষে কলেজ ছাত্র নিহত

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুরে মোটরসাইকেল ও আলমসাদুর মুখোমুখি সংঘর্ষে সজীব হোসেন (১৭) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার অনন্তপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সজীব হোসেন উপজেলার লড়াইঘাট মাঠপাড়া গ্রামের সানোয়ার খানের ছেলে। তিনি পদ্মপুকুর ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সজীব মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে কলেজে যাচ্ছিলেন। পথে অনন্তপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি লাটা হাম্বা (আলমসাধুর) গাড়ির সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সজীব গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহনটি শনাক্তের চেষ্টা চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়