শিরোনাম
◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৫, ০৭:৪৯ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভাইরাল হতে গিয়ে বিপাকে, বিএনপি অফিসে 'জয়বাংলা' স্লোগান দিয়ে গ্রেপ্তার তিন কিশোর

পিরোজপুরের মঠবাড়িয়ায় বড় হারজি বিএনপি অফিসে ভাইরাল হওয়ার নেশায় কিশোরেরা ‘জয়বাংলা’ স্লোগান দেয়। পরে স্থানীয় বিক্ষুব্ধ জনতা তিন কিশোরকে পুলিশে সোপর্দ করেন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিএনপি অফিসে জয়বাংলা স্লোগান দেওয়া দুজনের ভিডিও ভাইরাল হয়। পরবর্তীতে স্থানীয় বিক্ষুব্ধ জনতা সেই দুজন কিশোরসহ ভিডিও ধারণ করা একজনকে আটক করে পুলিশে দেন।

পাঠাকাটা ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি বলেন, এটা আমাদের মূল অফিস না। এখানে স্থানীয় লোকেরা এসে বসেন। তাদের মধ্যে কেউ প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভালোবেসে ছবি টাঙিয়ে রেখেছেন। এটাকে পুঁজি করে কিছু দুষ্কৃত মহল এখানে লোক না থাকার সুযোগে এ ঘটনা ঘটিয়েছে। স্থানীয় বাসিন্দারা তাদের পুলিশে দিয়েছেন।

স্থানীয় বাসিন্দা মো. লিটন মৃধা বলেন, এরা মূলত আওয়ামী লীগের দোসর। তাদের আটক করে পুলিশে দিয়েছি। এখন প্রশাসন ব্যবস্থা নেবে।

মঠবাড়িয়া থানার ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, আমরা ঘটনা শোনার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তাদের আটক করেছি। এখন তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়