শিরোনাম
◈ চীনের ১১ প্রতিষ্ঠানের ৯.২১ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব পেল বাংলাদেশ ◈ সিগারেট খেতে নিষেধ করায় ছাত্রদল নেতাসহ ছয়জনকে গুলি (ভিডিও) ◈ স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকার আশপাশ দিয়ে মাদকের বড় চালান আসে: সংসদে গয়েশ্বর ◈ জামালপুরের সাবেক এমপি নুর মোহাম্মদ গুলশান থেকে গ্রেপ্তার ◈ আমি প্রথম বলির পাঁঠা, কিন্তু শেষ নই, এরপর একে একে সবাই টার্গেট হবেন: মাহফুজ আলম ◈ বুয়েটকে বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মাহ্‌দী আমিন ◈ ৬৮ বছরে ১৮ বিশ্বকাপ কাভার করা সাংবাদিককে ‘বিশেষ সম্মান’ আ‌র্জেন্টাইন কোচ স্কালোনির ◈ ১০ হাজার টাকা থাকলেই বিনিয়োগ করা যাবে সরকারি সুকুকে, আবেদন রোববার ◈ তারেক রহমানের চীন সফর: দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন সমীকরণ দেখছে ভারতীয় গণমাধ্যম ◈ চুক্তির ২৪ ঘণ্টার মধ্যেই লেবাননে ইসরাইলের ড্রোন হামলা

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২৫, ০৬:০৫ বিকাল
আপডেট : ২২ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শার্শায় শ্লীলতাহানিতে অভিযুক্ত শিক্ষকের বহিঃস্কারের দাবিতে মহাসড়ক অবরোধ

আইরিন হক, বেনাপোল(যশোর): যশোরের শার্শা উপজেলার নাভারণ বুরুজ বাগান মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় বহিঃস্কৃত সহকারী প্রধান শিক্ষক আব্দুল আলিম পুরনায় স্কুলে যোগদান করায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।এসময় প্রায় এক ঘন্টা সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এসময় মহাসড়কে দির্ঘ যানজট তৈরী হয়। পরে প্রশাসনের হস্তক্ষেপ করলে আল্টিমেটাম দিয়ে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।

বুধবার(২৯ অক্টোবর) সকাল ১১ টার দিকে যশোর-বেনাপোল মহাসড়ক অবরোধ করে এই বিক্ষোভ করেন তারা।

শিক্ষার্থীরা জানায়, তাদের এক শিক্ষার্থীকে শিক্ষকের বিরুদ্ধে  শ্লীলতাহানির অভিযোগ উঠলে প্রাথমিক তদন্তে বিদ্যালয় পরিচালনা কমিটি তাকে সাময়িকভাবে বহিঃষ্কার করে। তবে হঠাৎ করে ঐ শিক্ষক বুধবার সকালে আবারো স্কুলে যোগদান করলে ক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থীরা। পরে তাকে আবারো বহিঃস্কারের দাবিতে মহাসড়ক অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে। পরে পুলিশের হস্তক্ষেপ করলে  শিক্ষার্থীরা ০৫ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়ে সড়ক অবরোধ তুলে নেয়।

শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি)  আব্দুল আলিম জানান, শিক্ষার্থীদের ধর্মঘটে সড়কে দির্ঘ যানজটের খবর পেয়ে ঘটনা স্থলে আসে পুলিশ। পরে মানুষের দূর্ভোগের কথা জানানো হলে তারা আল্টিমেটাম দিয়ে সড়ক অবরোধ তুলে নেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়