শিরোনাম
◈ এক যুগের বেশি সময় পর ঢাকা-গাজীপুর বিআরটি প্রকল্প বন্ধের সিদ্ধান্ত, বদলে যাচ্ছে সড়কের নকশা ◈ সুখবর পেলেন ঋতুপর্ণারা, ফিফা নারী র‍্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে ১০৬ নম্বরে বাংলাদেশ ◈ রাজশাহীতে ৩৮ হাজার ৯৭০ আখচাষিকে ১২ কোটি টাকার প্রণোদনা দিলেন তারেক রহমান ◈ শাহজালাল বিমানবন্দরে স্টোর ভবনে আগুন ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর ২৬ অক্টোবর, সই হবে অন্তত ৪ সমঝোতা স্মারক ◈ যে কারণে মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি, নেপথ্যে যা জানা গেল ◈ জাতীয়কৃত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জরুরি নির্দেশনা ◈ ভারতবিরোধী কর্মকাণ্ডের অংশ হিসেবে দিল্লি থেকে টাকা আসছে কলকাতায়, উসকানি ছড়াচ্ছে বাংলাদেশ থেকে: দিলীপ ঘোষ ◈ ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদত্যাগ কার্যকর ◈ নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, চালকসহ ৭ জনের পরিচয় শনাক্ত

প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২৫, ১২:৩৩ দুপুর
আপডেট : ১২ জুলাই, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেনাপোল সীমান্তে ১৩৯ বোতল মাদক দ্রব  উদ্ধার

আইরিন হক, বেনাপোল(যশোর): যশোরের বেনাপোল সীমান্তের পুটখালী থেকে WINCEREX সিরাপ নামে নেশা জাতীয় ১৩৯ বোতল ভারতীয় একটি চালান  উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। তবে এ সময় কোন চেরাকারবারীকে আটক করতে পারেনি বিজিবি।

সোমবার(২৭) অক্টোবর রাত ১১ টার দিকে ২১ ব্যাটালিয়নের পুটখালি ক্যাম্পের বিজিবি সদস্যরা এই মাদকের চালান উদ্ধার করে।

 বিজিবি সুত্র জানায়, তাদের কাছে মাদক চোরাচালানের গোঁপন খবর আসে। এসময় বিজিবি সদস্যরা তাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। এক পর্যায়ে চোরাকারবারীরা মাদকের চালান নিয়ে বাংলাদেশ সীমান্তের অভ্যন্তরে প্রবেশ করলে ধাওয়া করা হয়। এসময় তারা  একটি  ব্যাটারী চালিত ভ্যান ফেলে  পালিয়ে যায়। পরে ভ্যান তল্লাশী করে ১৩৯ পিচ WINCEREX সিরাপ উদ্ধার  করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৫৫ হাজার ৬০০ টাকা। 

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালানীসহ যে কোন ধরণের চোরাচালান বন্ধে বিজিবির এ ধরণের অভিযান সবসময় অব্যাহত থাকবে।  তিনি চোরাচালান প্রতিরোধে সীমান্তবাসীর সহযোগীতা কামনা করেন।

  • সর্বশেষ