শিরোনাম
◈ বিরোধী দলের ওয়াকআউট পরিকল্পিত, আইন প্রণয়নে সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ অর্থনীতিতে গতি ফেরাতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ, ১৭ ব্যাংক দেবে ৪১ হাজার কোটি ◈ আগস্টের ২৬ দিনে রেমিট্যান্স বেড়েছে ২২.৩ শতাংশ ◈ ‘মক্কা চুক্তি’ নিয়ে আলোচনার মধ্যেই সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রীর চিঠি ◈ আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ◈ এবার সংসদীয় কমিটি থেকেও বাদ পড়লেন গাজী নজরুল ইসলাম ◈ সংসদে বিল উত্থাপন : গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ◈ বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী ◈ গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল, নভেম্বরে ভোট: সিইসি

প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২৫, ১০:৪৯ দুপুর
আপডেট : ২৭ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাপের কামড়ের গুরুত্ব না দিয়ে কবিরাজের ঝাড়ফুঁক, প্রাণ গেলো কৃষকের

পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নের ছোট চর কাজল গ্রামে সাপের কামড়ে আবুল বশার হাওলাদার (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) সকালে গরুর জন্য ঘাস আনতে গেলে বিষধর সাপ ছোবল দেয় তাকে। আবুল বশার ওই এলাকার জয়নাল হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মাঠে ঘাস কাটার সময় হঠাৎ সাপের কামড়ে আক্রান্ত হন আবুল বশার। কিন্তু বিষয়টি গুরুত্ব না দিয়ে তিনি কিছু সময় মাঠে কাজ চালিয়ে যান। পরে শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা পাশের ইউনিয়নের এক কবিরাজকে ডাকেন। কবিরাজ এসে তিন দফা ঝাড়ফুঁক করার পরই আবুল বশার অচেতন হয়ে পড়েন। পরে তাকে দ্রুত গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. নাইমুর রহমান মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নোমান পারভেজ বলেন, ‘সাপে কামড়ের ঘটনায় রোগীকে যত দ্রুত সম্ভব সরকারি হাসপাতালে নিয়ে আসা অত্যন্ত জরুরি। বাংলাদেশে প্রায় ৯৫ শতাংশ সাপ বিষহীন হলেও অবশিষ্ট ৫ শতাংশ মারাত্মক বিষধর। সময়মতো হাসপাতালে নিয়ে এলে এন্টিভেনম প্রয়োগ করে রোগীর জীবন বাঁচানো সম্ভব। গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত পরিমাণ এন্টিভেনম মজুত রয়েছে।’

  • সর্বশেষ