শিরোনাম
◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে ◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ ◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির ◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব? ◈ মাত্র ১৭০ টাকায় অনলাইনে এনআইডি বিক্রি! ◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২৫, ০৬:১২ বিকাল
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চায়না দুয়ারি ও কারেন্ট জাল দ্রুত নিষিদ্ধ করার দাবিতে রাজশাহীতে জেলেবন্ধন কর্মসূচি

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি: চায়না দুয়ারি জাল দিয়ে মাছ ধরা বন্ধের দাবিতে রাজশাহীতে জেলেবন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার সকাল ১০টায় নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে বরেন্দ্র অঞ্চলের স্থানীয় জেলেদের আয়োজনে ঘন্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে বক্তারা বলেন, জলাভূমির দেশি মাছ ও জলজ প্রাণবৈচিত্র্যের ওপর চায়না দুয়ারি জালের ধ্বংসাত্মক প্রভাব পড়ছে। দেশীয় মাছের প্রজনন ও জেলে সম্প্রদায়ের জীবন-জীবিকা টিকিয়ে রাখতে এই জালসহ ক্ষতিকর বিদেশি মাছ ধরার সরঞ্জাম দ্রুত নিষিদ্ধ করার দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, বাংলাদেশ মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এবং মৎস্য রক্ষা ও সংরক্ষণ বিধিমালা, ১৯৮৫ অনুযায়ী চায়না দুয়ারি ও কারেন্ট জাল ইতোমধ্যে নিষিদ্ধ। কিন্তু এরপরও কিছু বাণিজ্যিক মৎস্যজীবী এসব জাল ব্যবহার করে নদী, খাল-বিলের দেশি মাছ ও ঐতিহ্যবাহী জেলেদের জীবিকা সংকটে ফেলছে। তারা অভিযোগ করেন, এই জালের কারণে শুধু মাছই নয়, জলজ বাস্তুসংস্থানের অন্যান্য প্রাণী যেমন ব্যাঙ, কচ্ছপ, পাখি ও জলজ উদ্ভিদও হুমকির মুখে পড়েছে। রাসায়নিক ও কীটনাশকের ব্যবহারসহ চায়না দুয়ারি জালের ভয়াবহ প্রভাব জলজ পরিবেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। জেলেরা বলেন, “চায়না দুয়ারি বা কারেন্ট জাল বন্ধ না করলে দেশীয় মাছসহ জলজ প্রাণবৈচিত্র্য পুরোপুরি বিলুপ্ত হয়ে যাবে।”

পরে জেলা প্রশাসকের মাধ্যমে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

জেলেবন্ধন ও স্মারকলিপি কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জাহাঙ্গীর আলম, সভাপতি, গোকুল মথুরা মৎস্যজীবী সমবায় সমিতি রাজশাহী। মাহবুব সিদ্দিকী, আহ্বায়ক, গ্রীন কোয়ালিশন সবুজ (সংগতি) রাজশাহী। মো. শহিদুল ইসলাম, গবেষক ও আঞ্চলিক সমন্বয়কারী, বরেন্দ্র অঞ্চল রাজশাহী রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজ (বারসিক)। মাহমুদ জামান কাদেরী, সমন্বয়ক, রাষ্ট্র সংস্কার আন্দোলন রাজশাহী জেলা ও আহ্বায়ক, জুলাই ৩৬ পরিষদ রাজশাহী। উপেন রবিদাস, সভাপতি, আদিবাসী যুব পরিষদ রাজশাহী জেলা। সম্রাট রায়হান, সাবেক সাধারণ সম্পাদক, ছাত্র মৈত্রী রাজশাহী মহানগর ও স্বেচ্ছাসেবক সমাজকর্মী। আতিকুর রহমান আতিক, সাধারণ সম্পাদক, ইয়ুথ অ্যাকশন ফর সোশ্যাল চেঞ্জ (ইয়্যাস) রাজশাহী প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়