শিরোনাম
◈ যুবলীগের পরশ ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ◈ সংসদে চরম হট্টগোল, ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার (ভিডিও) ◈ নেপালে নতুন বিপর্যয়ের আশঙ্কা, ৭২ ঘণ্টার মধ্যে ভেঙে পড়তে পারে হ্রদের বাঁধ ◈ বোলারদের ব্যর্থতায় ভারত শ্রীলঙ্কার বিরু‌দ্ধে জেতা টেস্ট ড্র কর‌লো ◈ টুকু আসে, টুকু যায়—লোডশেডিং নিয়ে রুমিন ফারাহানা (ভিডিও) ◈ আরও ৫ মৃত্যু হামের উপসর্গে, প্রাণহানি বেড়ে ৯৫৫ ◈ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর ছাত্র হতে আসিনি: বিরোধী দলের নেতা (ভিডিও) ◈ রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণ দলনিরপেক্ষ থাকব: রাষ্ট্রপতি ◈ অগ্ন্যাশয় ক্যান্সারে নতুন আশার আলো, যুগান্তকারী ওষুধের অনুমোদন যুক্তরাষ্ট্রে ◈ এটা প্রশ্ন হলো, না পল্টনের বক্তৃতা বুঝতে পারিনি: সংসদে হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২৫, ১০:১২ দুপুর
আপডেট : ১৬ জুলাই, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে সুদের টাকার জন্য এক নারীর ঘর ভেঙে দিলো মসজিদের ইমাম

তপু সরকার হারুন, জেলা প্রতিনিধি শেরপুর : শেরপুরের নালিতাবাড়ীতে সুদের টাকা সময়মতো পরিশোধ না করায় মসজিদের এক ইমাম লোকজন নিয়ে এক নারীর বাড়িঘর ভেঙে লুটপাট করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে।

জানা গেছে, উপজেলার জামিরাকান্দা গ্রামের সোহেল মিয়ার স্ত্রী রিতা বেগম প্রতি মাসে ১০ শতাংশ সুদে এক লাখ টাকা ঋণ নেন পার্শ্ববর্তী গ্রামের আমানুল্লাহ মুন্সির কাছ থেকে। আমানুল্লাহ মুন্সি পাঁচগাঁও বাজারের একটি জামে মসজিদের খতিব ও কথিত দাদন ব্যবসায়ী। রিতা নিয়মিত সুদের টাকা পরিশোধ করে আসলেও কিছুদিন আগে মূল টাকার ৫০ হাজার টাকা পরিশোধের পরও মাসিক ১০ হাজার টাকা সুদ দাবি অব্যাহত রাখেন আমানুল্লাহ। পরে রিতা বাকি টাকা জোগাড়ের জন্য ঢাকায় স্বামীর কাছে গেলে সুযোগ বুঝে ইমাম আমানুল্লাহ মুন্সি লোকজন নিয়ে তার বাড়িতে হামলা চালান।

স্থানীয়দের সহযোগিতায় তারা চার কক্ষবিশিষ্ট বসতঘর ও রান্নাঘর ভেঙে ঘরের কাঠ, টিন, খুঁটি, আসবাব, নলকূপ, গাছপালা এমনকি মেঝের ইট পর্যন্ত খুলে নিয়ে যায়। টানা দুই দিন ধরে এ ভাঙচুর ও লুটপাট চলে বলে অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে রিতা বেগম জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দেন। পরে তিনি বৃহস্পতিবার নালিতাবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল রানা বলেন, “ঘটনাটি দ্রুত বিচার আইনে মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। রাতেই পুলিশ অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

  • সর্বশেষ