শিরোনাম
◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ ◈ বগুড়ায় ক্লাসে শাসন করায় শিক্ষককে লাঠিপেটা, সেই সপ্তম শ্রেণির ছাত্রকে স্থায়ী টিসি ◈ চকবাজারে আগুন নিয়ন্ত্রণে, ভবনের ৬-৭ তলায় এখনও তীব্র তাপ: ধোঁয়ায় চেহারা কা‌লো হ‌য়ে গে‌ছে ফায়ার ফাইটার ও স্বেচ্ছা‌সেবক‌দের ◈ অনুমোদিত মাধ্যম ছাড়া ট্রেনের টিকিট কিনে প্রতারিত হলে দায় নেবে না রেলওয়ে ◈ ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিং ও জুমার খুতবায় সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার আগে 'ওয়ার্নিং সিস্টেম' বন্ধ রেখেছিল সৌদি আরব, নিরাপত্তা নিয়ে প্রশ্ন ◈ হাসপাতালে সাড়ে চারশ রোগী সামলানো একা ডিউটিরত নারী ডাক্তারকে স্থানীয় নেতার হ্যানস্তা অভিযোগ, ভিডিওতে যা বললেন ◈ খেলাপি ঋণ থাকা সত্ত্বেও বেক্সিমকোর দুই প্রতিষ্ঠানকে ঋণ সুবিধায় ছাড় দিল বাংলাদেশ ব্যাংক

প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২৫, ০৮:৫৯ রাত
আপডেট : ০৯ আগস্ট, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণপাড়ায় পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

ফারুক আহাম্মদ, ব্রাহ্মণপাড়াঃ ব্রাহ্মণপাড়ায় পুকুর থেকে এক অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার মাধবপুর ইউনিয়নের মাধবপুর বাসস্ট্যান্ডের পূর্বপাশের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহত যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর। মরদেহ উদ্ধারের সময় তার বুকপকেটে একটি প্লাস্টিকের বাজারি ব্যাগ পাওয়া যায়। তবে এখন পর্যন্ত তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ওসি আরও জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে এবং শোহরত হাল প্রতিবেদন তৈরি করেছে। পরিচয় শনাক্তের পর ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তিনি বলেন, যুবকের মৃত্যুর কারণ উদ্ঘাটনে আমরা কাজ করছি।

  • সর্বশেষ