শিরোনাম
◈ কার্য উপদেষ্টা কমিটির বৈঠক: ১০ সেপ্টেম্বর শেষ হবে সংসদের তৃতীয় অধিবেশন ◈ নিম্নমানের কাজ রুখতে ৩০ প্রকল্পে সমস্যা চিহ্নিত, ব্যবস্থা নেওয়ার নির্দেশ ◈ শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সহযোগিতা জোরদার হলে বাড়বে কর্মসংস্থান ও দক্ষ মানবসম্পদ: মাহ্দী আমিন ◈ ট্রেজারি বেঞ্চে আসনবিন্যাসে পরিবর্তন: ফখরুলের স্থানে সালাহউদ্দিন ◈ যুবলীগের পরশ ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ◈ সংসদে চরম হট্টগোল, ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার (ভিডিও) ◈ নেপালে নতুন বিপর্যয়ের আশঙ্কা, ৭২ ঘণ্টার মধ্যে ভেঙে পড়তে পারে হ্রদের বাঁধ ◈ বোলারদের ব্যর্থতায় ভারত শ্রীলঙ্কার বিরু‌দ্ধে জেতা টেস্ট ড্র কর‌লো ◈ টুকু আসে, টুকু যায়—লোডশেডিং নিয়ে রুমিন ফারাহানা (ভিডিও) ◈ আরও ৫ মৃত্যু হামের উপসর্গে, প্রাণহানি বেড়ে ৯৫৫

প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২৫, ০৬:২০ বিকাল
আপডেট : ০৫ আগস্ট, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে বিদ্যুৎস্পৃষ্টে মাটি কাটা শ্রমিক নিহত 

হারুন-অর-রশীদ, ফরিদপুর‌ প্রতিনিধি : ফরিদপুরে দোকানের শাটারে হেলান দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ইছহাক মাতুব্বর (৫৫) নামে এক মাটি কাটা শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার (০৯ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে শহরের পশ্চিম আলিপুর খন্দকার লজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহত শ্রমিক ইছহাক মাতুব্বর জেলার সালথা উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়াগট্টি এলাকার বাসিন্দা।

ওই এলাকার নির্মাণ শ্রমিক আনোয়ার হোসেন জানান, পশ্চিম আলিপুর খন্দকার লজের পাশে তরুণ বাবুর বাড়িতে বাথরুমের ৪টি মাটির রিং বসানোর জন্য সকাল ১০টায় বাজার থেকে ওই ব্যক্তিকে ডেকে আনা হয়। এদিন দুপুর ২টার দিকে ওই ব্যক্তি মাটি কেটে রিং বসানোর কাজ শেষ করে দোকানে কিছু খেতে যাওয়ার কথা বলে বের হয়। দোকান থেকে খেয়ে ফেরার পথে বৃষ্টি হলে পশ্চিম আলিপুর খন্দকার লজ এলাকায় জিসান মোল্লার অটো রিক্সার ব্যাটারি ও পার্টসের বন্ধ দোকানের সামনে বসে শাটারের সাথে বিশ্রাম নিতে গেলে বিদ্যুতায়িত হয়ে মারা যান।

এ ব্যাপারে কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. অহিদুজ্জামান জানান, একজন মাটি কাটার শ্রমিক কাজ শেষ করে রাস্তার পাশের একটি দোকানের শাটারের সামনে বসে বিশ্রাম নিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। বিদ্যুত বিভাগের লোক এসে দোকানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। দোকানের সামনে পড়ে থাকা মরদেহটির সুরতহাল শেষে কোতোয়ালি থানায় নেয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ