শিরোনাম
◈ নিম্নমানের কাজ রুখতে ৩০ প্রকল্পে সমস্যা চিহ্নিত, ব্যবস্থা নেওয়ার নির্দেশ ◈ শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সহযোগিতা জোরদার হলে বাড়বে কর্মসংস্থান ও দক্ষ মানবসম্পদ: মাহ্দী আমিন ◈ ট্রেজারি বেঞ্চে আসনবিন্যাসে পরিবর্তন: ফখরুলের স্থানে সালাহউদ্দিন ◈ যুবলীগের পরশ ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ◈ সংসদে চরম হট্টগোল, ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার (ভিডিও) ◈ নেপালে নতুন বিপর্যয়ের আশঙ্কা, ৭২ ঘণ্টার মধ্যে ভেঙে পড়তে পারে হ্রদের বাঁধ ◈ বোলারদের ব্যর্থতায় ভারত শ্রীলঙ্কার বিরু‌দ্ধে জেতা টেস্ট ড্র কর‌লো ◈ টুকু আসে, টুকু যায়—লোডশেডিং নিয়ে রুমিন ফারাহানা (ভিডিও) ◈ আরও ৫ মৃত্যু হামের উপসর্গে, প্রাণহানি বেড়ে ৯৫৫ ◈ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর ছাত্র হতে আসিনি: বিরোধী দলের নেতা (ভিডিও)

প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২৫, ০৩:৩০ দুপুর
আপডেট : ১৩ আগস্ট, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অটোরিকশার চাকা ফুটো করায় ট্রাফিক পুলিশের মাথা ফাটালেন চালক

গাজীপুরের টঙ্গীতে দায়িত্ব পালনকালে এক ট্রাফিক পুলিশ সদস্যের মাথায় আঘাত করে রক্তাক্ত করেছেন এক অটোরিকশা চালক। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত ৯টার দিকে টঙ্গী স্টেশন রোড এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ট্রাফিক কনস্টেবল মোহাম্মদ সাঈদ (৫০) নড়াইল জেলার বাসিন্দা এবং বর্তমানে গাজীপুর মহানগর ট্রাফিক বিভাগে কর্মরত।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান জানান,  ট্রাফিক পুলিশকে আহত করার ঘটনায় অভিযুক্ত অটোরিকশা চালককে আটক করা হয়েছে। তার নাম মুস্তাকিন (৩৫)। তিনি হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ থানার শিবপাশা গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে এবং টঙ্গীর দত্তপাড়া কসাইবাড়ি এলাকায় ভাড়া থাকতেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে দায়িত্ব পালনকালে কনস্টেবল সাঈদ অটোরিকশা চালকদের মেইন রোডে প্রবেশ না করার নির্দেশ দেন। কিন্তু চালক মুস্তাকিন নির্দেশ অমান্য করে জোরপূর্বক রাস্তায় প্রবেশের চেষ্টা করেন। তখন কনস্টেবল তার হাতে থাকা টেস্টার দিয়ে অটোরিকশার চাকা ফুটো করে দেন। এতে ক্ষিপ্ত হয়ে চালক মুস্তাকিন কনস্টেবলের হাত থেকে টেস্টার ছিনিয়ে নিয়ে তার মাথায় আঘাত করেন। এতে কনস্টেবলের মাথা ফেটে রক্তাক্ত হন।

ট্রাফিক ইন্সপেক্টর মাসুম মিয়া বলেন, এক অটোরিকশা চালক আমার এক পুলিশ সদস্যের মাথায় আঘাত করে গুরুতর আহত করেছে। আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত চালককে আটক করি। উৎস: সময়নিউজটিভি।

  • সর্বশেষ