শিরোনাম
◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ ◈ বগুড়ায় ক্লাসে শাসন করায় শিক্ষককে লাঠিপেটা, সেই সপ্তম শ্রেণির ছাত্রকে স্থায়ী টিসি ◈ চকবাজারে আগুন নিয়ন্ত্রণে, ভবনের ৬-৭ তলায় এখনও তীব্র তাপ: ধোঁয়ায় চেহারা কা‌লো হ‌য়ে গে‌ছে ফায়ার ফাইটার ও স্বেচ্ছা‌সেবক‌দের ◈ অনুমোদিত মাধ্যম ছাড়া ট্রেনের টিকিট কিনে প্রতারিত হলে দায় নেবে না রেলওয়ে ◈ ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিং ও জুমার খুতবায় সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার আগে 'ওয়ার্নিং সিস্টেম' বন্ধ রেখেছিল সৌদি আরব, নিরাপত্তা নিয়ে প্রশ্ন ◈ হাসপাতালে সাড়ে চারশ রোগী সামলানো একা ডিউটিরত নারী ডাক্তারকে স্থানীয় নেতার হ্যানস্তা অভিযোগ, ভিডিওতে যা বললেন ◈ খেলাপি ঋণ থাকা সত্ত্বেও বেক্সিমকোর দুই প্রতিষ্ঠানকে ঋণ সুবিধায় ছাড় দিল বাংলাদেশ ব্যাংক ◈ নিউইয়র্কে ড. ইউনূসের সঙ্গে যা করেছে, তাতে রিকনসিলিয়েশনের সুযোগ দেখি না: তথ্য উপদেষ্টা (ভিডিও)

প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২৫, ০২:৩৩ রাত
আপডেট : ০৩ জুলাই, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মা-মেয়েকে গলা কেটে হত্যা, ৩০ ভরি স্বর্ণালংকার ‘লুট’

লক্ষ্মীপুরের রামগঞ্জে ক্রোকারিজ ব্যবসায়ীর স্ত্রী ও কলেজপড়ুয়া মেয়েকে গলা কেটে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় থেকে রাত ৯টার মধ্যে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের পশ্চিম শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। এ সময় ঘরে থাকা প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার লুট করে নেওয়ার অভিযোগ নিহতদের পরিবারের।

নিহতরা হলেন জুলেখা বেগম (৫৫) ও তার মেয়ে কলেজছাত্রী তানহা আক্তার মীম (১৯)।

বাসায় একা পেয়ে তাদের গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। জুলেখা রামগঞ্জের সোনাপুর বাজারের ক্রোকারিজ ব্যবসায়ী মিজানুর রহমানের স্ত্রী ও মীম তাদের সন্তান। মীম রামগঞ্জ মডেল কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী।

জানতে চাইলে রাত ১১টায় সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) জামিলুল হক বলেন, কে বা কারা, কী কারণে মা-মেয়েকে হত্যা করেছে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Advertisement

খবর পেয়ে ওসি ঘটনাস্থলে আছে। পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনের (পিবিআই) ফরেনসিক টিম ঘটনাস্থলে যাচ্ছে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, মিজান সোনাপুর বাজারের ব্যবসায়ী।

বাড়ির পুরুষরা সবাই বাজারে ছিল। বাড়িতে মিজানের স্ত্রী ও মেয়ে ছিল। সেই সুযোগে দুর্বৃত্তরা বাসায় ঢুকে মা ও মেয়েকে জবাই করে হত্যা করে। পরে বাসায় থাকা প্রায় ৩০ ভরি স্বর্ণসহ মালামাল নিয়ে পালিয়ে যায়। বাজার থেকে পরিবারের সদস্যরা রাত ১০টার দিকে বাড়িতে গিয়ে মরদেহ বাসার মেঝেতে পড়ে থাকতে দেখেন।

মেঝেতে তাদের রক্ত ছড়িয়ে ছিল। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। 

স্থানীয় ফারুক হোসেন জানান, মা-মেয়েকে জবাই করে হত্যা করে দুর্বৃত্তরা পালিয়ে গেছে। ঘটনাটি খুব ভয়াবহ। ওই বাড়িতে বিপুলসংখ্যক পুলিশ ও আশপাশের লোকজন জড়ো হয়েছে। 

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারী বলেন, তিনি ঘটনাস্থলে আছেন। স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে ঘাতকরা। 

প্রসঙ্গত, এর আগে গত ১৩ মে রাতে রামগঞ্জ উপজেলার একই ইউনিয়নের কালুপুর গ্রামের ক্বারী সাহেবের বাড়িতে ঘরে ঢুকে তাজিয়া বেগম (৬৫) নামে এক নারীকে গলা কেটে হত্যা করা হয়।

 

  • সর্বশেষ