শিরোনাম
◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ ◈ বগুড়ায় ক্লাসে শাসন করায় শিক্ষককে লাঠিপেটা, সেই সপ্তম শ্রেণির ছাত্রকে স্থায়ী টিসি ◈ চকবাজারে আগুন নিয়ন্ত্রণে, ভবনের ৬-৭ তলায় এখনও তীব্র তাপ: ধোঁয়ায় চেহারা কা‌লো হ‌য়ে গে‌ছে ফায়ার ফাইটার ও স্বেচ্ছা‌সেবক‌দের ◈ অনুমোদিত মাধ্যম ছাড়া ট্রেনের টিকিট কিনে প্রতারিত হলে দায় নেবে না রেলওয়ে ◈ ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিং ও জুমার খুতবায় সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার আগে 'ওয়ার্নিং সিস্টেম' বন্ধ রেখেছিল সৌদি আরব, নিরাপত্তা নিয়ে প্রশ্ন ◈ হাসপাতালে সাড়ে চারশ রোগী সামলানো একা ডিউটিরত নারী ডাক্তারকে স্থানীয় নেতার হ্যানস্তা অভিযোগ, ভিডিওতে যা বললেন ◈ খেলাপি ঋণ থাকা সত্ত্বেও বেক্সিমকোর দুই প্রতিষ্ঠানকে ঋণ সুবিধায় ছাড় দিল বাংলাদেশ ব্যাংক

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২৫, ০৯:০৩ রাত
আপডেট : ১২ আগস্ট, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দাউদকান্দিতে মাদকবিরোধী প্রতিবাদ করায় যুবককে হত্যা

হোসাইন মোহাম্মদ দিদার, (দাউদকান্দি) কুমিল্লা: দাউদকান্দি উপজেলার পূর্ব হাউসদি গ্রামে মাদকবিরোধী প্রতিবাদ করায় আল-আমিন (২৮) নামের এক যুবককে প্রকাশ্যে মারধর করে হত্যা করা হয়েছে।

নিহত যুবক একই গ্রামের বারেক বেপারীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নিহত যুবক স্থানীয়ভাবে পরিচিত এক চিহ্নিত মাদক কারবারি ডালিম-এর বিরুদ্ধে মাদক বিক্রির প্রতিবাদ করেন। এ ঘটনার জেরে ডালিমসহ কয়েকজন রাস্তায় একা পেয়ে তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও মারধর করে গুরুতর আহত করেন।

পরে স্থানীয় রুবেল নামে এক যুবক আহত ব্যক্তিকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

দাউদকান্দি মডেল থানার পরিদর্শক (তদন্ত) সামছুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।”

এদিকে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় আনার পর আজ সন্ধ্যায় সুরতহাল রিপোর্ট প্রস্তুতকারী সহকারী পরিদর্শক (এসআই) মো. রেজাউল বলেন, “প্রাথমিক সনাক্তে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে এটি একটি হত্যাকাণ্ড। সুরতহাল রিপোর্ট তৈরী হচ্ছে, ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হবে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।”

মডেল থানার পরিদর্শক (তদন্ত) সামছুল আলম বলেন, “ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।”

  • সর্বশেষ