শিরোনাম
◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ ◈ বগুড়ায় ক্লাসে শাসন করায় শিক্ষককে লাঠিপেটা, সেই সপ্তম শ্রেণির ছাত্রকে স্থায়ী টিসি ◈ চকবাজারে আগুন নিয়ন্ত্রণে, ভবনের ৬-৭ তলায় এখনও তীব্র তাপ: ধোঁয়ায় চেহারা কা‌লো হ‌য়ে গে‌ছে ফায়ার ফাইটার ও স্বেচ্ছা‌সেবক‌দের ◈ অনুমোদিত মাধ্যম ছাড়া ট্রেনের টিকিট কিনে প্রতারিত হলে দায় নেবে না রেলওয়ে ◈ ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিং ও জুমার খুতবায় সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার আগে 'ওয়ার্নিং সিস্টেম' বন্ধ রেখেছিল সৌদি আরব, নিরাপত্তা নিয়ে প্রশ্ন ◈ হাসপাতালে সাড়ে চারশ রোগী সামলানো একা ডিউটিরত নারী ডাক্তারকে স্থানীয় নেতার হ্যানস্তা অভিযোগ, ভিডিওতে যা বললেন ◈ খেলাপি ঋণ থাকা সত্ত্বেও বেক্সিমকোর দুই প্রতিষ্ঠানকে ঋণ সুবিধায় ছাড় দিল বাংলাদেশ ব্যাংক ◈ নিউইয়র্কে ড. ইউনূসের সঙ্গে যা করেছে, তাতে রিকনসিলিয়েশনের সুযোগ দেখি না: তথ্য উপদেষ্টা (ভিডিও)

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২৫, ১১:২০ দুপুর
আপডেট : ০২ আগস্ট, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রীমঙ্গলে দুইদিনে বনবিড়াল উদ্ধার

মোঃ জালাল উদ্দিন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পরপর দুইদিনে দুটি বনবিড়াল উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের হাতে আটক হওয়া প্রাণীগুলোকে পরে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের উদ্যোগে উদ্ধার করে শ্রীমঙ্গল বন বিভাগে হস্তান্তর করা হয়।

বুধবার (৮ অক্টোবর২০২৫ইং,) সকাল ১১টার দিকে উপজেলার রাজাপুর এলাকায় জেলা পরিষদের সদস্য মাহবুব রহমানের বাসায় কবুতর ধরতে আসে একটি বনবিড়াল। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা বনবিড়ালটিকে আটক করেন। খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছে বনবিড়ালটিকে উদ্ধার করেন। পরবর্তীতে সেটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

এর আগের দিন, মঙ্গলবার (৭ অক্টোবর ২০২৫ইং,) ভোর ৬টার দিকে উপজেলার বরুনা হাজিপুর এলাকায় জলিল মিয়ার মুরগির খামারে বনবিড়ালের একটি মা ও বাচ্চা প্রায় ২৫ থেকে ৩০টি মুরগি মেরে ফেলে। পরে বনবিড়ালের মাকে ধরতে না পারলেও একটি বাচ্চাকে স্থানীয়রা আটক করেন। বিষয়টি জানানো হলে, ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে বনবিড়ালের বাচ্চাটিকে উদ্ধার করে বন বিভাগে হস্তান্তর করেন।

পরিবেশকর্মীরা জানান, বনাঞ্চল ধ্বংস ও খাদ্যের অভাবে এসব বন্যপ্রাণী এখন প্রায়ই মানুষের বসতবাড়ি ও খামারে প্রবেশ করছে।

তারা বলেন, “বন্যপ্রাণী হত্যা নয়—উদ্ধার করে বনে ফেরানোই মানবিক দায়িত্ব।”

তারা স্থানীয়দের প্রতি আহ্বান জানান, ভবিষ্যতে এ ধরনের ঘটনায় প্রাণীকে আঘাত না করে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন বা বন বিভাগের সঙ্গে যোগাযোগ করার জন্য।

  • সর্বশেষ