শিরোনাম
◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ ◈ বগুড়ায় ক্লাসে শাসন করায় শিক্ষককে লাঠিপেটা, সেই সপ্তম শ্রেণির ছাত্রকে স্থায়ী টিসি ◈ চকবাজারে আগুন নিয়ন্ত্রণে, ভবনের ৬-৭ তলায় এখনও তীব্র তাপ: ধোঁয়ায় চেহারা কা‌লো হ‌য়ে গে‌ছে ফায়ার ফাইটার ও স্বেচ্ছা‌সেবক‌দের ◈ অনুমোদিত মাধ্যম ছাড়া ট্রেনের টিকিট কিনে প্রতারিত হলে দায় নেবে না রেলওয়ে ◈ ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিং ও জুমার খুতবায় সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার আগে 'ওয়ার্নিং সিস্টেম' বন্ধ রেখেছিল সৌদি আরব, নিরাপত্তা নিয়ে প্রশ্ন ◈ হাসপাতালে সাড়ে চারশ রোগী সামলানো একা ডিউটিরত নারী ডাক্তারকে স্থানীয় নেতার হ্যানস্তা অভিযোগ, ভিডিওতে যা বললেন ◈ খেলাপি ঋণ থাকা সত্ত্বেও বেক্সিমকোর দুই প্রতিষ্ঠানকে ঋণ সুবিধায় ছাড় দিল বাংলাদেশ ব্যাংক

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২৫, ০৮:১২ রাত
আপডেট : ১৬ আগস্ট, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালীগঞ্জে জনতা কেকঘর সহ ৪ প্রতিষ্ঠানে অভিযান, ১০ হাজার টাকা অর্থদণ্ড

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ কালীগঞ্জে ৪ টি ব্যবসায়ী প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেছে ঝিনাইদহ জেলা ভোক্তা -অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

বুধবার (৮ অক্টোবর)দুপুরে বাজার তদারকি মূলক অভিযানে ভোক্তা অধিকার ২০০৯ আইনের ধারা মোতাবেক  বিভিন্ন অপরাধে  কালীগঞ্জ শহরের মধুগঞ্জ বাজারের জনতা কেকঘর এন্ড ভ্যারাটিজ ষ্টোর সহ ৪টি ব্যবসায়ী প্রতিষ্ঠানে ১০ হাজার টাকা জরিমানা আরোপ করে নগদ টাকা আদায় করেছে। 

এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা- অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের।

এ অভিযানের  ব্যাপারে নিশাত মেহের বলেন কালীগঞ্জে শহরে বাজার তদারকি মূলক অভিযান পরিচালনা করা হয়। ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ লঙ্ঘনের অপরাধে জনতা কেকঘর সহ মোট ৪টি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। 

এ অভিযান পরিচালনা কালে উপস্থিত ছিলেন কালীগঞ্জের থানা পুলিশ ।এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলে তিনি জানান। 

  • সর্বশেষ