শিরোনাম
◈ নেপালে নতুন বিপর্যয়ের আশঙ্কা, ৭২ ঘণ্টার মধ্যে ভেঙে পড়তে পারে হ্রদের বাঁধ ◈ বোলারদের ব্যর্থতায় ভারত শ্রীলঙ্কার বিরু‌দ্ধে জেতা টেস্ট ড্র কর‌লো ◈ টুকু আসে, টুকু যায়—লোডশেডিং নিয়ে রুমিন ফারাহানা (ভিডিও) ◈ আরও ৫ মৃত্যু হামের উপসর্গে, প্রাণহানি বেড়ে ৯৫৫ ◈ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর ছাত্র হতে আসিনি: বিরোধী দলের নেতা (ভিডিও) ◈ রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণ দলনিরপেক্ষ থাকব: রাষ্ট্রপতি ◈ অগ্ন্যাশয় ক্যান্সারে নতুন আশার আলো, যুগান্তকারী ওষুধের অনুমোদন যুক্তরাষ্ট্রে ◈ এটা প্রশ্ন হলো, না পল্টনের বক্তৃতা বুঝতে পারিনি: সংসদে হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ মক্কা চুক্তি মুসলিম সমাজের আত্মরক্ষার ব্যবস্থা, আমন্ত্রণ পেলে ইতিবাচকভাবে দেখা হবে: পররাষ্ট্রমন্ত্রী ◈ নেপাল-তিব্বতের বন্যা-ভূমিধসে নিখোঁজ প্রায় দেড় হাজার, কোন দেশের কতজন

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২৫, ০৬:২০ বিকাল
আপডেট : ২৯ জুলাই, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে তরুণীকে পালাক্রমে গণধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের একটি আবাসিক হোটেলে প্রতারণার মাধ্যমে এক তরুণীকে পালাক্রমে গণধর্ষণের অভিযোগ মো. অসীম শেখ (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব ১০)।

বুধবার (০৮ অক্টোবর) দুপুরে র‌্যাব-১০ এর দেওয়া এক প্রেসবিজ্ঞপ্তিতে ওই যুবককে গ্রেপ্তারের বিষয়টি জানানো হয়। 

এর আগে বুধবার (০৭ অক্টোবর) রাত সাড়ে ৮ টার দিকে ফরিদপুর শহরের নিউ মার্কেট এলাকা থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার হওয়া অসীম ফরিদপুর জেলা সদরের মৃগী গ্রামের আব্দুল সালাম শেখের ছেলে। 

র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর- এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার তারিকুল ইসলাম বলেন, 'গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ফরিদপুরের নিউমার্কেট এলাকায় অভিযান চালিয়ে অসীম শেখকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। 

২০২৫ সালের ৫ জুন ফরিদপুরের নিউ মার্কেট এলাকার একটি আবাসিক হোটেলে নিয়ে এক তরুণীকে ভয়ভীতি প্রদর্শন করে পালাক্রমে গণধর্ষণ করা হয়। পরে এ ঘটনায় ওই দিনই ফরিদপুরের কোতয়ালী থানায় একটি এজাহার দায়ের করা হয়। 

  • সর্বশেষ