শিরোনাম
◈ বগুড়ায় ক্লাসে শাসন করায় শিক্ষককে লাঠিপেটা, সেই সপ্তম শ্রেণির ছাত্রকে স্থায়ী টিসি ◈ চকবাজারে আগুন নিয়ন্ত্রণে, ভবনের ৬-৭ তলায় এখনও তীব্র তাপ: ধোঁয়ায় চেহারা কা‌লো হ‌য়ে গে‌ছে ফায়ার ফাইটার ও স্বেচ্ছা‌সেবক‌দের ◈ অনুমোদিত মাধ্যম ছাড়া ট্রেনের টিকিট কিনে প্রতারিত হলে দায় নেবে না রেলওয়ে ◈ ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিং ও জুমার খুতবায় সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার আগে 'ওয়ার্নিং সিস্টেম' বন্ধ রেখেছিল সৌদি আরব, নিরাপত্তা নিয়ে প্রশ্ন ◈ হাসপাতালে সাড়ে চারশ রোগী সামলানো একা ডিউটিরত নারী ডাক্তারকে স্থানীয় নেতার হ্যানস্তা অভিযোগ, ভিডিওতে যা বললেন ◈ খেলাপি ঋণ থাকা সত্ত্বেও বেক্সিমকোর দুই প্রতিষ্ঠানকে ঋণ সুবিধায় ছাড় দিল বাংলাদেশ ব্যাংক ◈ নিউইয়র্কে ড. ইউনূসের সঙ্গে যা করেছে, তাতে রিকনসিলিয়েশনের সুযোগ দেখি না: তথ্য উপদেষ্টা (ভিডিও) ◈ দুর্যোগ ব্যবস্থাপনার পরিকল্পনা কাগজে সীমাবদ্ধ না রাখার তাগিদ রাষ্ট্রপতির

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২৫, ১০:৪৮ দুপুর
আপডেট : ০৮ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে ভুয়া চিকিৎসক কে কারাদণ্ড ও ছেলের ফার্মেসিকে জরিমানা

তপু সরকার হারুন জেলা প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক ভুয়া চিকিৎসক বাবাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও তার ছেলের ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ৭ অক্টোবর মঙ্গলবার দুপুরে পৌরশহরের তারাগঞ্জ মধ্যবাজার এলাকায় ওই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান। দন্ডপ্রাপ্ত ওই ভুয়া চিকিৎসকের নাম খোরশেদ আলম (৬৮)। তিনি পৌরশহরের ছিটপাড়া এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে।

জানা যায়, দীর্ঘদিন যাবত রোগীদের ভুয়া চিকিৎসা দিয়ে যাচ্ছিলেন খোরশেদ আলম। পরে মঙ্গলবার দুপুরে পৌরশহরের মধ্যবাজার এলাকায় একটি ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় ভুয়া চিকিৎসা কার্যক্রম পরিচালনার অভিযোগে
খোরশেদ আলমকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়াও মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির
দায়ে তার ছেলে সালমান সাদিকের মালিকানাধীন দেশ ফার্মেসিকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌফিক আহমেদ, জেলা ঔষধ তত্ত্বাবধায়ক
মো. জাহিদুল ইসলাম এবং নালিতাবাড়ী থানা পুলিশের সদস্যরা।

বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান বলেন, এ ধরনের ভুয়া ডাক্তার ও অবৈধ ওষুধ ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ