শিরোনাম
◈ বগুড়ায় ক্লাসে শাসন করায় শিক্ষককে লাঠিপেটা, সেই সপ্তম শ্রেণির ছাত্রকে স্থায়ী টিসি ◈ চকবাজারে আগুন নিয়ন্ত্রণে, ভবনের ৬-৭ তলায় এখনও তীব্র তাপ: ধোঁয়ায় চেহারা কা‌লো হ‌য়ে গে‌ছে ফায়ার ফাইটার ও স্বেচ্ছা‌সেবক‌দের ◈ অনুমোদিত মাধ্যম ছাড়া ট্রেনের টিকিট কিনে প্রতারিত হলে দায় নেবে না রেলওয়ে ◈ ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিং ও জুমার খুতবায় সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার আগে 'ওয়ার্নিং সিস্টেম' বন্ধ রেখেছিল সৌদি আরব, নিরাপত্তা নিয়ে প্রশ্ন ◈ হাসপাতালে সাড়ে চারশ রোগী সামলানো একা ডিউটিরত নারী ডাক্তারকে স্থানীয় নেতার হ্যানস্তা অভিযোগ, ভিডিওতে যা বললেন ◈ খেলাপি ঋণ থাকা সত্ত্বেও বেক্সিমকোর দুই প্রতিষ্ঠানকে ঋণ সুবিধায় ছাড় দিল বাংলাদেশ ব্যাংক ◈ নিউইয়র্কে ড. ইউনূসের সঙ্গে যা করেছে, তাতে রিকনসিলিয়েশনের সুযোগ দেখি না: তথ্য উপদেষ্টা (ভিডিও) ◈ দুর্যোগ ব্যবস্থাপনার পরিকল্পনা কাগজে সীমাবদ্ধ না রাখার তাগিদ রাষ্ট্রপতির

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২৫, ১০:০০ রাত
আপডেট : ০৬ আগস্ট, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে: ডা. সুলতানা রাজিয়া

নোয়াখালী প্রতিনিধি: বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তির এই যুগেও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের তান্ত্রিক-কবিরাজের মাধ্যমে অপচিকিৎসা দেওয়া হচ্ছে মন্তব্য করে শিশু মনোবিজ্ঞানী ডা. সুলতানা রাজিয়া বলেছেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের বিষয়ে আমাদেরকে কুসংস্কারচ্ছন্ন মনোভাব থেকে বেরিয়ে আসতে হবে। বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে তাদেরকে যথাযথ সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। এতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা সুস্থ-স্বাভাবিক জীবন লাভ করবে। ফলে তারাও সমাজ ও রাষ্ট্রের সুনাগরিক হিসেবে বেড়ে উঠবে।

মঙ্গলবার (৭ অক্টোবর) নোয়াখালী জেলা শহর মাইজদীর বিআরডিবি মিলনায়তনে আপন শিশু বিকাশ ফাউন্ডেশনের নবম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় মূখ্য আলোচকের বক্তব্যে তিনি এই সব কথা বলেন।

এসময়  ডা. সুলতানা রাজিয়া আরো বলেন, গত নয় বছর ধরে সারাদেশে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মানসিক ও শারিরিক বিকাশে কাজ করছে আপন শিশু বিকাশ ফাউন্ডেশন। আমাদের সমাজে এমন অনেক শিশু আছে যারা দেরিতে  কথা বলে, দেরিতে হাটে, লালা পড়ে, অতিরিক্ত জেদি অথবা অটিজম শিশু রয়েছে। তাদেরকে  তান্ত্রিক-কবিরাজের মাধ্যমে অপচিকিৎসানা দিয়ে বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে সুচিকিৎসা দিতে হবে। 

আপন শিশু বিকাশ ফাউন্ডেশনের কার্যক্রমের বিষয়ে তিনি বলেন, নোয়াখালীর মাইজদী হাউজিং এবং সোনাইমুড়ীর পোরকরা গ্রামে এই ফাউন্ডেশনের দুটি শাখা রয়েছে। যেখানে আপন চাইল্ড কেয়ার স্কুলের মাধ্যমে অটিস্টিক, অটিজম সহ বিভিন্ন সমস্যাগ্রস্থ শিশুদের সু-চিকিৎসা দেওয়া হচ্ছে। এই  ফাউন্ডেশনের কার্যক্রম আরো গতিশীল করতে সকলের সহযোগিতা কামনা করেন  মনোবিজ্ঞানী ডা. সুলতানা রাজিয়া।

Advertisement

এবার আপন শিশু বিকাশ ফাউন্ডেশনের নবম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানটি ছিল বর্ণাঢ্য।সকালে নোয়াখালীরে কেন্দ্রীয় শহিদ মিনারের পাদদেশ থেকে সুশৃঙ্খলভাবে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ এলাকা পদক্ষিণ শেষে পুনরায় শহীদ  মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়। 

পরে বিআরডিবি মিলনায়তনে কেককেটে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় আপন শিশু বিকাশ ফাউন্ডেশনের সভাপতি আশিক মিয়ার সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ঈসমাইল।

ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ তুহিন মাহমুদ ও মালিহা আব্দুল্লাহর সঞ্চালনায় আলোচনা সভায় মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শিশু মনোবিজ্ঞানী ডা. সুলতানা রাজিয়া। এতে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ কাজী মুহাম্মদ রফিক উল্লাহ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক শাফায়েত হোসেন তালুকদার, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক কামরুন নাহার, শিক্ষাবিদ প্রফেসর এ.কে মিলন প্রমূখ।

  • সর্বশেষ