শিরোনাম
◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ ◈ বগুড়ায় ক্লাসে শাসন করায় শিক্ষককে লাঠিপেটা, সেই সপ্তম শ্রেণির ছাত্রকে স্থায়ী টিসি ◈ চকবাজারে আগুন নিয়ন্ত্রণে, ভবনের ৬-৭ তলায় এখনও তীব্র তাপ: ধোঁয়ায় চেহারা কা‌লো হ‌য়ে গে‌ছে ফায়ার ফাইটার ও স্বেচ্ছা‌সেবক‌দের ◈ অনুমোদিত মাধ্যম ছাড়া ট্রেনের টিকিট কিনে প্রতারিত হলে দায় নেবে না রেলওয়ে ◈ ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিং ও জুমার খুতবায় সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার আগে 'ওয়ার্নিং সিস্টেম' বন্ধ রেখেছিল সৌদি আরব, নিরাপত্তা নিয়ে প্রশ্ন ◈ হাসপাতালে সাড়ে চারশ রোগী সামলানো একা ডিউটিরত নারী ডাক্তারকে স্থানীয় নেতার হ্যানস্তা অভিযোগ, ভিডিওতে যা বললেন ◈ খেলাপি ঋণ থাকা সত্ত্বেও বেক্সিমকোর দুই প্রতিষ্ঠানকে ঋণ সুবিধায় ছাড় দিল বাংলাদেশ ব্যাংক ◈ নিউইয়র্কে ড. ইউনূসের সঙ্গে যা করেছে, তাতে রিকনসিলিয়েশনের সুযোগ দেখি না: তথ্য উপদেষ্টা (ভিডিও)

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২৫, ০৯:৫৫ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহীতে মেডিকেল শিক্ষার্থী ও কিশোরীকে নির্যাতন, সাবেক চেয়ারম্যানের ৩ সন্তান আটক

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি : রাজশাহী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী সরকারের সন্তানদের বিরুদ্ধে তারই হিমাগারে এক মেডিকেল শিক্ষার্থী, কিশোরী ও নারীকে আটকে রেখে নির্মম নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। হিমাগারে ডেকে নিয়ে মোহাম্মাদ আলী সরকারের ছেলেসহ কর্মচারিরা এ পাশবিক নির্যাতন চালায়। 

মঙ্গলবার দুপুরের দিকে রাজশাহী বায়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকারের ছেলে আহসান হাবিব জিকু, মেয়ে আখি ও হাবিবা খাতুনসহ আরো অজ্ঞাত ৪-৫জনের বিরুদ্ধে জনাবুর রহমান নামে এক ব্যক্তি এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করেছেন।

এ ঘটনায় সাবেক চেয়ারম্যান মোহাম্মাদ আলী সরকারের ছেলে ও দুই মেয়েকে আটক করেছে পুলিশ। আহত মেডিকেল কলেজের শিক্ষার্থী, ১৩ বছর বয়সী এক কিশোরী ও এক নারীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

মামলায় উল্লেখ করা হয়েছে, মামলার বাদি জনাবুর রহমানের সাথে সরকার হিমাগারের মালিক মোহাম্মদ আলী সরকারের দীর্ঘ দিনের সম্পর্ক। ফলে দুই পরিবারের যোগাযোগ ও কথা-বার্তা স্বাভাবিকভাবে। কিন্তু মোহাম্মাদ আলীর ছেলে মেয়েরা তাদের এ সম্পর্ক ভালোভাবে মেনে নেয় না। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে আহসান হাবীব জিকু হিমাগারের এক কর্মচারী দিয়ে আমার ছোট বোন আইরিন ইসলাম (৩০), ইরিন ইসলাম জুবা (১১) এবং আমার খালাতো ভাই বিশাল খন্দকার অমিকে (২৭) বায়ায় অবস্থিত সরকার কোল্ড স্টোরেজে ডেকে নেয়। আমার ভাই বোন তাদের হিমাগারে গেলে তারা বিভিন্ন ধরণের গালিগালাজ শুরু করে। 

Advertisement

আমার ছোট ভাই বোন তাদের গালিগালাজ করতে নিষেধ করলে জিকুর নির্দেশে কর্মচারিরা আমার ছোট ভাই বোনদের সরকার হিমাগারের অফিস রুমে জোর পূর্বক ঢুকিয়ে কাঠের লাঠি, বাঁশ ও হাতুড়ি দিয়ে এলোপাথালী মারপিট করে। এতে তারা রক্তাক্ত জখম হয়। মারধরের এক পর্যায়ে তারা সেফটি পিন দিয়ে তাদের হাতের মাংস পিন্ডে খোঁচা মেরে রক্তাক্ত জখম করে। 

সাইফুল ইসলাম নামে এক ব্যক্তি আমাকে মোবাইল ফোনের মাধ্যমে ছোট ভাই-বোনদের আটকে রেখে মারধর ও নির্যাতনের বিষয়টি জানান। খবর পেয়ে তিনি আমি দ্রুত ঘটনাস্থালে উপস্থিত হয়ে স্থানীয় লোকজনের সহায়তায় তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। মামলায় তিনি আরো উল্লেখ করেছেন, আমার ছোট বোন আইরিন ইসলাম, ইরিন ইসলাম জুবাকে ৫০নং ওয়ার্ড ও খালাতো ভাই বিশাল খন্দকার অমিকে ৪ নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক হোসেন জানান, ঘটনাটি জানার পরপরই থানা থেকে পুলিশ পাঠানো হয়। উদ্ধার করা হয় আটকে রাখা তিনজনকে। পরে সেখান থেকে মোহাম্মাদ আলী সরকারের তিন সন্তানকে আটক করা হয়েছে। এ ঘটনায় নির্যাতনের শিকার ব্যক্তিদের পক্ষে তাদের ভাই একটি মামলা দায়ের করেছেন।

  • সর্বশেষ