শিরোনাম
◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ ◈ বগুড়ায় ক্লাসে শাসন করায় শিক্ষককে লাঠিপেটা, সেই সপ্তম শ্রেণির ছাত্রকে স্থায়ী টিসি ◈ চকবাজারে আগুন নিয়ন্ত্রণে, ভবনের ৬-৭ তলায় এখনও তীব্র তাপ: ধোঁয়ায় চেহারা কা‌লো হ‌য়ে গে‌ছে ফায়ার ফাইটার ও স্বেচ্ছা‌সেবক‌দের ◈ অনুমোদিত মাধ্যম ছাড়া ট্রেনের টিকিট কিনে প্রতারিত হলে দায় নেবে না রেলওয়ে ◈ ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিং ও জুমার খুতবায় সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার আগে 'ওয়ার্নিং সিস্টেম' বন্ধ রেখেছিল সৌদি আরব, নিরাপত্তা নিয়ে প্রশ্ন ◈ হাসপাতালে সাড়ে চারশ রোগী সামলানো একা ডিউটিরত নারী ডাক্তারকে স্থানীয় নেতার হ্যানস্তা অভিযোগ, ভিডিওতে যা বললেন ◈ খেলাপি ঋণ থাকা সত্ত্বেও বেক্সিমকোর দুই প্রতিষ্ঠানকে ঋণ সুবিধায় ছাড় দিল বাংলাদেশ ব্যাংক ◈ নিউইয়র্কে ড. ইউনূসের সঙ্গে যা করেছে, তাতে রিকনসিলিয়েশনের সুযোগ দেখি না: তথ্য উপদেষ্টা (ভিডিও)

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২৫, ০৯:০৫ রাত
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুরআন অবমাননার প্রতিবাদে ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উলামাদের প্রতিবাদ

‎জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : পবিত্র কুরআন শরীফ অবমাননার প্রতিবাদে এবং অভিযুক্ত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে লালমনিরহাটে মানববন্ধন করেছে জাতীয় উলামা মাশায়েখ আইয়্যাহ্যা পরিষদ, লালমনিরহাট জেলা শাখা।

মঙ্গলবার (৭অক্টোবর) বিকালে লালমনিরহাট জেলার প্রাণকেন্দ্র মিশনমোড়ে জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের আয়োজনে এ প্রতিবাদ ও মানববন্ধনের আয়োজন করা হয়।

‎​মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি আজহারুল ইসলাম, সহ-সভাপতি মুফতি ফজলুল করিম শাহারিয়া এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট জেলা শাখার সহ-সভাপতি মুফতি মাহফুুজুর রহমান প্রমুখ।

‎​বক্তারা বলেন, পবিত্র কুরআনকে অবমাননা করে অপূর্ব পাল দেশের কোটি কোটি মুসলমান ধর্মপ্রাণ মানুষের মনে আঘাত হেনেছেন। এহেন জঘন্য কাজের জন্য তাকে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে, যাতে ভবিষ্যতে আর কেউ এমন ধৃষ্টতা দেখানোর সাহস না পায়।

‎বক্তারা আরও বলেন, কুরআন অবমাননাকারীর প্রতি সরকারের কঠোর হওয়া উচিত এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে।

‎​বক্তারা অবিলম্বে অপূর্ব পালের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। এ সময় জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের নেতৃবৃন্দ ও স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানেরা মানববন্ধনে অংশ নেন এবং কুরআন অবমাননাকারীর কঠোর শাস্তি দাবি করে স্লোগান দেন।
‎

  • সর্বশেষ