শিরোনাম
◈ হাসপাতালে সাড়ে চারশ রোগী সামলানো একা ডিউটিরত নারী ডাক্তারকে স্থানীয় নেতার হ্যানস্তা, ভিডিওতে যা বললেন ◈ খেলাপি ঋণ থাকা সত্ত্বেও বেক্সিমকোর দুই প্রতিষ্ঠানকে ঋণ সুবিধায় ছাড় দিল বাংলাদেশ ব্যাংক ◈ নিউইয়র্কে ড. ইউনূসের সঙ্গে যা করেছে, তাতে রিকনসিলিয়েশনের সুযোগ দেখি না: তথ্য উপদেষ্টা (ভিডিও) ◈ দুর্যোগ ব্যবস্থাপনার পরিকল্পনা কাগজে সীমাবদ্ধ না রাখার তাগিদ রাষ্ট্রপতির ◈ বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলার ঋণ পেতে আলোচনা চলছে: অর্থমন্ত্রী ◈ অন্ধকারেও সীমান্তে নজরদারি বাড়াচ্ছে বিজিবি, ব্যবহৃত হচ্ছে থার্মাল ও নাইট ভিশন প্রযুক্তি ◈ ভোলায় এক নারীর সঙ্গে ইসলামী আন্দোলনের নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, দলীয় পদ থেকে অব্যাহতি ◈ ৬ লাখ কোটি টাকার খেলাপি ঋণ ও সংকটের অন্তরালে: যেভাবে ডুবল ব্যাংক খাত ◈ ভারতের দিল্লিতে যন্তর মন্তরে লোহার গেট ও পুলিশের ব্যারিকেড টপকে বিক্ষোভ, আটক আশুতোষ-সৌরভসহ নেতাকর্মীরা (ভিডিও) ◈ শিশুর ডিএনএ টেস্টের দাবি, বাংলাদেশে চাইলেই কি এই টেস্ট করা যায়?

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২৫, ০৭:০৩ বিকাল
আপডেট : ২২ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিয়োগবিধি সংশোধনসহ ৬ দফা দাবিতে কাপাসিয়ায় স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি 

এ এইচ সবুজ,গাজীপুর: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ইপিআইসহ তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবার কাজে কর্মরত স্বাস্থ্য সহকারী,সহকারি স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকদের দাবিকৃত নিয়োগবিধি সংশোধন, ইন সার্ভিস ট্রেনিং এবং ১৪তম গ্রেডে পদোন্নতিসহ ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সারাদেশের মতো গাজীপুরের কাপাসিয়ায় অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন শুরু করেছেন স্বাস্থ্য সহকারীরা। 

এর ফলে কাপাসিয়ায় টিকাদান কর্মসূচি (ইপিআই), টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনসহ সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছেন তারা।

শনিবার (৪ অক্টোবর) সকাল থেকে বাংলাদেশ হেলথ্ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন কাপাসিয়া শাখার আয়োজনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি শুরু হয়।

সংগঠনের সভাপতি আরিফ হোসেন সিকদার ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের নেতৃত্বে কর্মবিরতিতে অংশ নেন শতাধিক স্বাস্থ্য সহকারী। এ সময় বক্তব্য রাখেন মো: উসমান গণি, মোমতাজ উদ্দিন আসাদ, তানিয়া, আজমল হুদা মিঠু, বেলায়েত হোসেন, আব্দুস সামাদ, চিত্তরঞ্জন দাস, শাহানাজ পারভীন, খাদিজা আক্তার, শিপন সরকার, রবিউজ্জামান রাজীব, ইসমাঈল হোসেন প্রমুখ।

Advertisement

এ সময় বক্তারা অভিযোগ করেন, তারা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হয়ে আসছেন। বিভিন্ন সময়ে কর্তৃপক্ষ দাবি পূরণের আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করেনি। তাই বাধ্য হয়ে তারা কর্মবিরতিতে গেছেন।

স্বাস্থ্য সহকারী বেলায়েত হোসেন বলেন, আমাদের ন্যায্য দাবি বহুদিন ধরে উপেক্ষিত হয়েছে। সরকার দ্রুত পদক্ষেপ না নিলে আন্দোলন আরো কঠোর হবে।

আজমল হুদা মিঠু জানান, আমাদের টিকা প্রদান করা কাজটি সম্পন্ন টেকনিক্যালধর্মী হলেও আমরা টেকনিক্যাল পদমর্যাদা থেকে বঞ্চিত। তাছাড়া আমরা দীর্ঘদিন থেকে টেকনিক্যাল পদমর্যাদার দাবি করে এলেও সংশ্লিষ্ট বিভাগ বাস্তবায়ন না করায় স্বাস্থ্য সহকারীরা পদমর্যাদাসহ সরকারের সব কর্মচারী থেকে চরম বেতন বৈষম্যের শিকার হচ্ছি।

তানিয়া আক্তার জানান, আমরা বারবার শুধু কর্তৃপক্ষের আশার বাণী শুনে যাচ্ছি। এবার আর আশার বাণীতে বিশ্বাসী নয়, বাস্তবায়ন চাই। আমাদের ৬ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত একজন্য স্বাস্থ্য সহাকারীও কর্মস্থলে ফিরবে না।

স্বাস্থ্যকর্মীদের এ কর্মবিরতির কারণে উপজেলার তৃণমূল পর্যায়ে টিকাদান কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে জানা গেছে।

  • সর্বশেষ