শিরোনাম
◈ নেপাল-তিব্বতের বন্যা-ভূমিধসে নিখোঁজ প্রায় দেড় হাজার, কোন দেশের কতজন ◈ সৌদি আরবে ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যার শঙ্কা, ‘রেড অ্যালার্ট’ জারি ◈ ১০ দিন বৃষ্টির পূর্বাভাস, ঢাকাসহ দেশে ঝোড়ো হাওয়ার শঙ্কা ◈ আদানি চুক্তি থেকে জুলাই সনদ, সংসদের তৃতীয় অধিবেশনে আলোচনায় যেসব ইস্যু ◈ সচিবালয়ের ১৯ তলায় শিক্ষা মন্ত্রণালয়ে তিন সাপ, আতঙ্কিত কর্মকর্তারা! (ভিডিও) ◈ রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশনের সৌজন্য সাক্ষাৎ ◈ একসঙ্গে দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস ◈ মোংলায় বন্দরে এআইয়ে যেভাবে ধরা পড়ে যন্ত্রাংশের নামে আসা খণ্ডিত বিলাসবহুল গাড়ি! ◈ নেপালে আকস্মিক বন্যার কারণ কী? সেখানে এত পর্যটক কেন গিয়েছিলেন? ◈ আমিনবাজারের ময়লা থেকে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে চীন, বস্তিবাসীর আবাসনে ১০ হাজার কোটি টাকা বিনিয়োগে সম্মতি

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২৫, ০৬:৩২ বিকাল
আপডেট : ১৫ জুলাই, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে খালে মিলল নিখোঁজ রাজমিস্ত্রির হাত-পা বাঁধা মরদেহ

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে নিখোঁজের একদিন পর খাল থেকে ইউছুফ হোসেন (৪৫) নামে এক রাজমিস্ত্রির হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়েছে।  

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার দালাল বাজার-পালেরহাট সড়কের কোরালিয়া খাল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। তিনি বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার পর থেকে নিখোঁজ ছিলেন। নিহত ইউছুফ সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের পশ্চিম গৌপীনাথপুর গ্রামের হাবিব উল্যাহ হাজী বাড়ির আবুল কাশেমের ছেলে।

রাত সাড়ে ৯টার দিকে স্থানীয় এক যুবক খালে মাছ শিকার করতে গিয়ে বাঁশঝাঁড়ের নিচে খালে মরদেহটি পড়ে থাকতে দেখে।  
স্থানীয় বাসিন্দা কাইয়ুম হোসেন বলেন, আমি টেঁটা দিয়ে খালে মাছ শিকার করতে যাই। তখন ইউছুফ কাকার মরদেহ বাঁশঝাড়ের নিচে খালে পড়ে থাকতে দেখে সবাইকে খবর দেই।

নিহত ইউছুফের ছেলে মো. শাকিল বলেন, বাবার সঙ্গে বৃহস্পতিবার রাত ৯টার দিকে বাড়ির সামনে শেষ কথা হয়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। খবর পেয়ে এসে দেখি খালে তার মরদেহ পড়ে আছে। পা গামছা দিয়ে বাঁধা ছিল।

তিনি অভিযোগ করে বলেন, এটি পরিকল্পিত হত্যা। আমাদের পারিবারিক জমি বণ্টন নিয়ে চাচাদের (নিহতের ভাই) সঙ্গে বিরোধ রয়েছে। এছাড়া আর কারো সঙ্গে বাবার কোনো বিরোধ নেই।  

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহা: রেজাউল হক বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

  • সর্বশেষ