শিরোনাম
◈ হাসপাতালে সাড়ে চারশ রোগী সামলানো একা ডিউটিরত নারী ডাক্তারকে স্থানীয় নেতার হ্যানস্তা, ভিডিওতে যা বললেন ◈ খেলাপি ঋণ থাকা সত্ত্বেও বেক্সিমকোর দুই প্রতিষ্ঠানকে ঋণ সুবিধায় ছাড় দিল বাংলাদেশ ব্যাংক ◈ নিউইয়র্কে ড. ইউনূসের সঙ্গে যা করেছে, তাতে রিকনসিলিয়েশনের সুযোগ দেখি না: তথ্য উপদেষ্টা (ভিডিও) ◈ দুর্যোগ ব্যবস্থাপনার পরিকল্পনা কাগজে সীমাবদ্ধ না রাখার তাগিদ রাষ্ট্রপতির ◈ বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলার ঋণ পেতে আলোচনা চলছে: অর্থমন্ত্রী ◈ অন্ধকারেও সীমান্তে নজরদারি বাড়াচ্ছে বিজিবি, ব্যবহৃত হচ্ছে থার্মাল ও নাইট ভিশন প্রযুক্তি ◈ ভোলায় এক নারীর সঙ্গে ইসলামী আন্দোলনের নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, দলীয় পদ থেকে অব্যাহতি ◈ ৬ লাখ কোটি টাকার খেলাপি ঋণ ও সংকটের অন্তরালে: যেভাবে ডুবল ব্যাংক খাত ◈ ভারতের দিল্লিতে যন্তর মন্তরে লোহার গেট ও পুলিশের ব্যারিকেড টপকে বিক্ষোভ, আটক আশুতোষ-সৌরভসহ নেতাকর্মীরা (ভিডিও) ◈ শিশুর ডিএনএ টেস্টের দাবি, বাংলাদেশে চাইলেই কি এই টেস্ট করা যায়?

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২৫, ০৭:২১ বিকাল
আপডেট : ১৩ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিভাগ ঘোষণার দাবিতে উত্তাল নোয়াখালী, সড়ক অবরোধ-বিক্ষোভ

নোয়াখালী প্রতিনিধি: ত্রিপুরার ভগ্নাংশ কুমিল্লার সঙ্গে নয়, নোয়াখালীর স্বনামেই নোয়াখালীকে স্বতন্ত্র বিভাগ ঘোষণার দাবিতে উত্তাল হয়ে উঠেছে বৃহত্তর নোয়াখালী। বিভাগের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও সমাবেশ করা হয়েছে।

শুক্রবার (০৩ অক্টোবর) বাদ জুম্মা জেলা শহর মাইজদীর বড় মসজিদ সড়ক থেকে বের হয় একটি বিক্ষোভ মিছিল। মিছিলটি প্রধান সড়কে প্রবেশ করতেই চার দিক থেকে হাজার হাজার সাধারণ মানুষ অংশ নিতে থাকে। ফলে গণ-আন্দোলনে রুপ নেয় বিক্ষোভ-সমাবেশটি। এতে জেলার বুদ্ধিজীবী, শিক্ষক, আইনজীবি, সাংবাদিক’সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারাও অংশ নেন।

বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তিরা নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনীসহ আশপাশের জেলা নিয়ে স্বতন্ত্র নোয়াখালী বিভাগ ঘোষণার দাবি জানান। 

শহরজুড়ে বিক্ষোভ শেষে নোয়াখালী সুপার মার্কেটের সামনে সমাবেশে- হেফাজতে ইসলাম বাংলাদেশ নোয়াখালী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও মডেল নোয়াখালী ইউনিয়ন পরিষদের মাওলানা ইয়াছিন আরাফাত, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, বৃহত্তর নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের সভাপতি সাইফুর রহমান রাসেল, নোবিপ্রবি শিক্ষার্থী মেহেদী হাসান সীমান্ত, তুষারসহ  অনেকেই বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, ধনে, মনে, জনে, ইতিহাস, ঐতিহ্যে ও অর্থনৈতিক উন্নয়নে পরিপূর্ণ ২০০ বছরের পুরোনো জেলা আমাদের নোয়াখালী। ঐতিহ্যবাহী এই জেলাটি  বাংলাদেশের জাতীয় অর্থনীতির শতকরা ৩৫ ভাগ নিয়ন্ত্রণ করে। এছাড়াও ৭ লক্ষাধিক প্রবাসী অধ্যুষিত এই জেলার প্রবাসীদের রেমিট্যান্সে জাতীয় অর্থনীতির চাকা সচল রয়েছে। সবদিক বিবেচনায় জাতির শ্রেষ্ঠ সন্তান বীরশ্রেষ্ঠ রুহুল আমিনসহ জ্ঞানীগুণির জেলা নোয়াখালীই ৯ম প্রশাসনিক বিভাগের যোগ্য দাবিদার। কিন্তু আমরা শুনছি, নোয়াখালীকে বিভাগ না করার ষড়যন্ত্র চলছে। আমরা কোন ষড়যন্ত্র মেনে নিবো না।

বক্তারা আরো বলেন, ঢাকা থেকে মাত্র ৮০ কি.মি দূরত্বের জেলা কুমিল্লা নয়, ১৬০ কি.মি. দূরত্বের স্বয়ংসম্পূর্ণ জেলা নোয়াখালীকেই বিভাগ হিসেবে ঘোষণা ও বাস্তবায়ন করতে হবে। নোয়াখালীর গণমানুষের অনুমতি ছাড়া কিংবা গণশুনানি ছাড়া যদি কুমিল্লার সঙ্গে নোয়াখালীকে সংযুক্ত করে বিভাগ ঘোষণা করা হয় তাহলে নোয়াখালীবাসী কখনোই তা মেনে নিবে না। প্রয়োজনে আমরা চট্রগ্রামের সঙ্গেই থাকব তবুও কুমিল্লার সঙ্গে বিভাগে যাব না। আর বিভাগ বিষয়ে যদি নোয়াখালীকে নিয়ে কোনো চক্রান্ত করা হয় তাহলে নোয়াখালীর তরুণ প্রজন্মের নেতৃত্বে সকল শ্রেণী-পেশার মানুষ প্রয়োজনে লাগাতার কঠোর আন্দোলন নামবে, তারপরও বিভাগ বাস্তবায়ন ছাড়া আমরা ঘরে ফিরবো না।

  • সর্বশেষ