শিরোনাম
◈ হাসপাতালে সাড়ে চারশ রোগী সামলানো একা ডিউটিরত নারী ডাক্তারকে স্থানীয় নেতার হ্যানস্তা, ভিডিওতে যা বললেন ◈ খেলাপি ঋণ থাকা সত্ত্বেও বেক্সিমকোর দুই প্রতিষ্ঠানকে ঋণ সুবিধায় ছাড় দিল বাংলাদেশ ব্যাংক ◈ নিউইয়র্কে ড. ইউনূসের সঙ্গে যা করেছে, তাতে রিকনসিলিয়েশনের সুযোগ দেখি না: তথ্য উপদেষ্টা (ভিডিও) ◈ দুর্যোগ ব্যবস্থাপনার পরিকল্পনা কাগজে সীমাবদ্ধ না রাখার তাগিদ রাষ্ট্রপতির ◈ বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলার ঋণ পেতে আলোচনা চলছে: অর্থমন্ত্রী ◈ অন্ধকারেও সীমান্তে নজরদারি বাড়াচ্ছে বিজিবি, ব্যবহৃত হচ্ছে থার্মাল ও নাইট ভিশন প্রযুক্তি ◈ ভোলায় এক নারীর সঙ্গে ইসলামী আন্দোলনের নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, দলীয় পদ থেকে অব্যাহতি ◈ ৬ লাখ কোটি টাকার খেলাপি ঋণ ও সংকটের অন্তরালে: যেভাবে ডুবল ব্যাংক খাত ◈ ভারতের দিল্লিতে যন্তর মন্তরে লোহার গেট ও পুলিশের ব্যারিকেড টপকে বিক্ষোভ, আটক আশুতোষ-সৌরভসহ নেতাকর্মীরা (ভিডিও) ◈ শিশুর ডিএনএ টেস্টের দাবি, বাংলাদেশে চাইলেই কি এই টেস্ট করা যায়?

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২৫, ০৭:০০ বিকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে দুর্ধর্ষ ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

মো:আদনান হোসেন, ধামরাই ঢাকা : ঢাকার ধামরাইয়ে বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার, হাতুড়ি, চাকু ও চারটি লোহার রড জব্দ করা হয়।

আজ শুক্রবার,(০৩ অক্টোবর)২০২৫ (রাত ১১:৩০টা)পুলিশ জানায়,গতকাল বৃহস্পতিবার (০২ অক্টোবর) বিকেল ২টা ৩০ মিনিটে ধামরাই থানার এসআই (নিঃ) এসএম কাওসার সুলতান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান। ধামরাই থানাধীন বাথুলী এলাকায় হেলদি আটা ময়দা সুজি মিলের সামনে ঢাকা-আরিচা মহাসড়কের আরিচাগামী লেনে অবস্থানকালে ডাকাতির প্রস্তুতিকালে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন,১) মোঃ মিজানুর রহমান (৪২), ঝালকাঠি জেলার রাজাপুর থানার মনোহরপুর গ্রামের বাসিন্দা, বর্তমানে রায়েরবাগ, কদমতলী, ঢাকা।২)হাফিজুর রহমান টুকু(৪৭),বরিশালের উজিরপুর উপজেলার বড়তা গ্রামের বাসিন্দা,বর্তমানে কোনাবাড়ী, গাজীপুর। ৩)ইমরান ব্যাপারী (৩৩),বরিশালের মুলাদী উপজেলার ভেদরিয়া গ্রামের বাসিন্দা, বর্তমানে লালবাগ,ঢাকা।৪)ইলিয়াস কাজী (৩৫), ফরিদপুর জেলার শিবরামপুর মাদার ডাঙ্গীর বাসিন্দা, বর্তমানে মাজার রোড, মিরপুর, ঢাকা ৫)মনির হোসেন (৪৫), ভোলা জেলার চর তোফাজ্জল গ্রামের বাসিন্দা, বর্তমানে শ্যামপুর, ঢাকা।

এসআই কাওসার সুলতান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে যে তারা দীর্ঘদিন ধরে ঢাকা-আরিচা মহাসড়কে ডাকাতি, ছিনতাই ও অপহরণ করে মুক্তিপণ আদায়সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।এই ঘটনায় ধামরাই থানায় মামলা (নং- ০৪, তারিখ- 0৩অক্টোবর- ৩৯৯/৪০২ পেনাল কোড) দায়ের করা হয়েছে। 

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন,“আমাদের পুলিশ সদস্যরা সর্বদা মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। এ ধরণের ডাকাতচক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।”শুক্রবার সকালে গ্রেপ্তার কৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

  • সর্বশেষ