শিরোনাম
◈ হাসপাতালে সাড়ে চারশ রোগী সামলানো একা ডিউটিরত নারী ডাক্তারকে স্থানীয় নেতার হ্যানস্তা, ভিডিওতে যা বললেন ◈ খেলাপি ঋণ থাকা সত্ত্বেও বেক্সিমকোর দুই প্রতিষ্ঠানকে ঋণ সুবিধায় ছাড় দিল বাংলাদেশ ব্যাংক ◈ নিউইয়র্কে ড. ইউনূসের সঙ্গে যা করেছে, তাতে রিকনসিলিয়েশনের সুযোগ দেখি না: তথ্য উপদেষ্টা (ভিডিও) ◈ দুর্যোগ ব্যবস্থাপনার পরিকল্পনা কাগজে সীমাবদ্ধ না রাখার তাগিদ রাষ্ট্রপতির ◈ বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলার ঋণ পেতে আলোচনা চলছে: অর্থমন্ত্রী ◈ অন্ধকারেও সীমান্তে নজরদারি বাড়াচ্ছে বিজিবি, ব্যবহৃত হচ্ছে থার্মাল ও নাইট ভিশন প্রযুক্তি ◈ ভোলায় এক নারীর সঙ্গে ইসলামী আন্দোলনের নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, দলীয় পদ থেকে অব্যাহতি ◈ ৬ লাখ কোটি টাকার খেলাপি ঋণ ও সংকটের অন্তরালে: যেভাবে ডুবল ব্যাংক খাত ◈ ভারতের দিল্লিতে যন্তর মন্তরে লোহার গেট ও পুলিশের ব্যারিকেড টপকে বিক্ষোভ, আটক আশুতোষ-সৌরভসহ নেতাকর্মীরা (ভিডিও) ◈ শিশুর ডিএনএ টেস্টের দাবি, বাংলাদেশে চাইলেই কি এই টেস্ট করা যায়?

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২৫, ০৬:১২ বিকাল
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায়

লক্ষ্মীপুরের রামগতিতে জেলেদের জালে ধরা পড়েছে তিন কেজি ৪০০ গ্রাম ওজনের একটি বড় ইলিশ। ইলিশটি পরে নিলামে ১০ হাজার টাকায় বিক্রি হয়েছে।

শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রামগতি মাছঘাটে হেলাল বেপারীর আড়ৎ থেকে মাছটি নিলামে সর্বোচ্চ দামে কিনে নেন অজি উল্যাহ বেপারী।

এর আগে সাগরে মাছ শিকার করতে গেলে রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের জেলে মফিজ মাঝির জালে মাছটি ধরা পড়ে।

মফিজ মাঝি জানান, গত তিনদিন আগে ১০ জন জেলেকে নিয়ে তিনি সাগরে মাছ শিকারে যান। বৃহস্পতিবার রাতে সাগরে জাল ফেলে তোলার সময় তাদের জালে ওই বড় ইলিশটি ধরা পড়ে। পরে মাছটি আড়তে আনলে ১০ হাজার টাকায় তা বিক্রি হয়।

Advertisement

স্থানীয় ব্যবসায়ী মুসা আহম্মেদ হিমু জানান, অভিযানের শেষ দিনে এমন ইলিশ দেখে আমরা সবাই খুশি। মফিজ মাঝি আমাদের মাছঘাটে ওই বড় মাছটিসহ প্রায় আড়াই লাখ টাকার মাছ বিক্রি করেছেন।

আড়তদার হেলাল বেপারী জানান, স্থানীয় মফিজ মাঝি আমার গদিতে একটি বড় ইলিশসহ অনেকগুলো মাছ নিয়ে সাগর থেকে আসেন। এরমধ্যে একটি বড় ইলিশের দাম ১০ হাজার টাকা ওঠে। পরে সর্বোচ্চ দামে কিনে নেন স্থানীয় অজি উল্যাহ বেপারী। ইলিশের এমন দাম আমরা দেখিনি এর আগে। এ প্রথম দেখলাম এক ইলিশের দাম ১০ হাজার টাকায় বিক্রি হতে।

অজি উল্যাহ বেপারী জানান, তিনি ওই ইলিশটি ১০ হাজার টাকায় কিনে নিয়েছেন। মাছটি ঢাকার মোকামে পাঠাবেন তিনি।

তিনি আরও বলেন, আশা করছি মাছটি সেখানে ১৪-১৫ হাজার টাকায় বিক্রি করতে পারবো। এমন বড় ইলিশ সচরাচর মেলে না। ঢাকার মোকামে বড় ইলিশের অনেক চাহিদা রয়েছে।

 

  • সর্বশেষ