শিরোনাম
◈ শিশুর ডিএনএ টেস্টের দাবি, বাংলাদেশে চাইলেই কি এই টেস্ট করা যায়? ◈ দুর্গাপূজা ঘিরে সীমান্তে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি ◈ নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা(ভিডিও) ◈ সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি, দুপুর ১২টার আগে ঢুকতে পারবেন না দর্শনার্থীরা ◈ ছয় ব্যাংকে চট্টগ্রাম বন্দরের ১২০০ কোটি টাকা আটকা, ফেরত পাওয়া নিয়ে শঙ্কা ◈ ঢাকা-রিয়াদ রুটে ১৭ অক্টোবর পর্যন্ত বিমানের সব ফ্লাইট স্থগিত ◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০৭ দুপুর
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালী পৌরসভার মিয়ার বাজারে ট্রাক চাপায় এক তরকা‌রি ব্যবসায়ী নিহত

কল্যাণ বড়ুয়া, বাঁশখালী(চট্টগ্রাম) প্রতি‌নি‌ধি: চট্টগ্রা‌মের বাঁশখালী পৌরসভার মিয়ারবাজার এলাকায় র‌বিবার রাত সাড়ে ৮টার দিকে ট্রাক চাপায় মোঃ রিয়াদ(১৫) নামে এক তরকা‌রি ব‌্যবসায়ী নিহত হ‌য়ে‌ছে । নিহত মোহাম্মদ রিয়াদ পৌরসভার ৫নং ওয়া‌র্ডের তরকা‌রি ব‌্যবসায়ী মোহাম্মদ মনসু‌রের পুত্র ।

স্থানীয় ও‌ প্রত‌্যক্ষদর্শী সু‌ত্রে জানা যায়, র‌বিবার (২৮‌সে‌প্টেম্বর)রাত সা‌ড়ে ৮টার দি‌কে মিয়ার বাজা‌রের পুর্ব‌ গলি‌তে বাবার স‌া‌থে তরকা‌রি ব‌্যবসা করা মোঃ রিয়াদ  ট্রা‌কের নি‌চে প‌ড়ে যায় । এ সময় তার মাথা থেত‌লে হয়ে যায়। স্থানীয় জনগন তা‌কে উদ্ধার ক‌রে বাঁশখালী হাসপাতা‌লে নি‌য়ে আস‌লে হাসপাতালের জরুরী বিভা‌গে কর্তব‌্যরত চি‌কিৎসক রিয়াদ‌কে হাসপাতা‌লে আনার আ‌গেই মৃত‌্যু হ‌য়ে‌ছে ব‌লে স্বজন‌দের জানান ।

এ ব‌্যাপা‌রে বাঁশখালী থানার প‌ু‌লিশ প‌রিদর্শক (তদন্ত) শুধাংশু শেখর হাওলাদার ব‌লেন, লাশ বর্তমা‌নে হাসপাতা‌লে র‌য়ে‌ছে । সেখা‌নে পু‌লি‌শের একটা টিম র‌য়ে‌ছে ।প‌রিবা‌রের সন্ম‌তি‌তে চালকের বিরু‌দ্ধে আইনগত ব‌্যবস্থা নেওয়া হ‌বে ব‌লে তি‌নি জানান ।

 

 

  • সর্বশেষ