শিরোনাম
◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা!

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৪৬ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মহেশপুরে ৩ কোটি ৭০ লাখ টাকার স্বর্ণ জব্দ, ২ যুবক আটক

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুর সীমান্তে স্বর্ণ পাচারের সময় ২ যুবককে আটক করেছে বিজিবি। সে সময় তাদের কাছ থেকে আড়াই কেজিরও বেশি স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি হাজী ডিলাক্স এক্সপ্রেস বাসে অভিযান চালায়। এসময় ঝিনাইদহের কালীগঞ্জের খোর্দ্দ রায়গ্রাম গ্রামের কার্তিক বিশ্বাসের ছেলে সৌরভ বিশ্বাসকে আটক করা হয়। পরে তাঁর স্বীকারোক্তি মোতাবেক সহযোগী রণজিৎ বিশ্বাসকেও কোটচাঁদপুর বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে মহেশপুর  ৫৮ বিজিবির সিও রফিকুল আলম জানায়, উদ্ধার হওয়া চারটি স্বর্ণের বার, দুইটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেলের বাজারমূল্য প্রায় ৩ কোটি ৭১ লাখ টাকা।

আটককৃত স্বর্ণেরবার সরকারি কোষাগারে জমা এবং দুই আসামিকে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। স্বর্ণ পাচার ঠেকাতে সীমান্তে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়