শিরোনাম
◈ শিশুর ডিএনএ টেস্টের দাবি, বাংলাদেশে চাইলেই কি এই টেস্ট করা যায়? ◈ দুর্গাপূজা ঘিরে সীমান্তে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি ◈ নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা(ভিডিও) ◈ সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি, দুপুর ১২টার আগে ঢুকতে পারবেন না দর্শনার্থীরা ◈ ছয় ব্যাংকে চট্টগ্রাম বন্দরের ১২০০ কোটি টাকা আটকা, ফেরত পাওয়া নিয়ে শঙ্কা ◈ ঢাকা-রিয়াদ রুটে ১৭ অক্টোবর পর্যন্ত বিমানের সব ফ্লাইট স্থগিত ◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:৩৭ সকাল
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৫০ টন চাল আমদানি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে ভারতের দুটি ট্রাকে ৫০ টন সেদ্ধ চাল আগরতলা-আখাউড়া সীমান্ত দিয়ে প্রবেশ করে। ট্রাক দুটি আখাউড়া স্থলবন্দরে রাখা হয়েছে। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে এসব চালের ছাড়পত্র দেবে কাস্টমস কর্তৃপক্ষ।

স্থলবন্দর সূত্রে জানা যায়, চট্টগ্রামের আমদানিকারক প্রতিষ্ঠান মক্কা ট্রেডার্স আখাউড়া স্থলবন্দর দিয়ে ৫০ টন চাল আমদানি করেছে। প্রতি টন চালের দাম ৫০০ মার্কিন ডলার। ত্রিপুরা রাজ্যের আগরতলার জগন্নাথ ট্রেডিং এই চাল রপ্তানি করেছে।

আখাউড়া স্থলন্দরে চাল আমদানিতে কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং দায়িত্ব থাকা মেসার্স আদনান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আকতার হোসেন প্রথম আলোকে বলেন, চট্টগ্রামের মেসার্স মক্কা ট্রেডার্স সেদ্ধ ও আতপ চাল আমদানির এলসি খুলেছে। এরই অংশ হিসেবে গতকাল বিকেলে দুটি ট্রাকে স্থলবন্দরে ৫০ টন চাল এসে পৌঁছেছে। এই চাল চট্টগ্রামে পাঠানো হবে। এই স্থলবন্দর দিয়ে আমদানি–রপ্তানি বাড়লে ব্যবসায়ীসহ সরকার উভয়ে লাভবান হবে। 

আখাউড়া স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান প্রথম আলোকে বলেন, গতকাল বিকেল সাড়ে চারটার দিকে দুটি ট্রাকে স্থলবন্দরে ৫০ টন চাল এসে পৌঁছেছে। প্রয়োজনীয় যাচাই–বাছাই করে শুল্ক পরিশোধের পর আমদানি করা চালের ছাড়পত্র দেওয়া হবে। সূত্র: প্রথম আলো 

  • সর্বশেষ