শিরোনাম
◈ হঠাৎ শোঁ শোঁ শব্দ, নিমিষেই পানির স্রোত-কাদা-পাথরের ঢল; আমগাছ আঁকড়ে বেঁচে গেলেন নেপালি শ্রমিক ◈ দে‌শে সার সংকট আছে নাকি নেই? ◈ ভূমিকম্প, হিমবাহ নাকি ভারী বৃষ্টি : ভয়াবহ বন্যার কারণ খুঁজতে দিশাহারা নেপাল ◈ ইরানে আরও বেশি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণ ও স্থাপনের কাজ পুরোদমে চলছে ◈ দুই ক্রিকেটারের সঙ্গে কোচ গম্ভীরের ব্যবহার নিয়ে মুখ খুললেন প্রাক্তন তারকা ◈ নেপালে পাহাড়ি ঢলে নিখোঁজ ৩৮৪ পর্যটক, তালিকায় নেই কোনো বাংলাদেশি ◈ জ্বালানি সংকটে শিল্পকারখানায় সৌরবিদ্যুতের দিকে ঝুঁকছেন উদ্যোক্তারা, উৎপাদনক্ষমতা ছাড়িয়েছে ৬০০ মেগাওয়াট ◈ পোশাকের বৈশ্বিক বাজার বদলাচ্ছে, তাল মেলাতে পারছে না বাংলাদেশ ◈ জাতীয় কবি কাজী নজরুলের মৃত্যুবার্ষিকী আজ ◈ দুদিন পরেই বিরল চন্দ্রগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:১৯ বিকাল
আপডেট : ০৯ জুলাই, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দাউদকান্দিতে তরিকা নিয়ে কলহের জেরে বৃদ্ধাতে হত্যা

হোসাইন মোহাম্মদ দিদার, (দাউদকান্দি) কুমিল্লা: দাউদকান্দিতে তরিকা নিয়ে এক বৃদ্ধাকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত ব্যক্তির নাম আব্দুল বারেক। আজ সকালে হুমায়ন নামের ভাণ্ডারী তরিকার এক লোক তাকে শ্বাসরোধ ও কিলঘুষি দিয়ে গুরতর আহত করলে স্বজনরা উদ্ধার করে দ্রুত পৌরসভার এলাহাম হাসপাতালে নিয়ে আসে। দায়িত্বরত চিকিৎসক ডা. আব্দুল হালিম প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা করে বারেককে মৃত ঘোষণা করেন।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৬ সেপ্টেম্বর)  সকালে উপজেলার উত্তর ইউনিয়নের গঙ্গাপ্রাসাদ গ্রামে।

নিহতের স্বজন জানায়, আজ শুক্রবার সকালে ভান্ডারী তরিকা করে হুমায়ুন নামের এক ব্যক্তি গ্রামে চাল তুলতেছিল। এ নিয়ে বারেক ও হুমায়ুনের মধ্য কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হুমায়ূন ক্ষিপ্ত হয়ে বারেককে গলাচেপে ধরে এতে শ্বাসরোধ হয়ে বৃদ্ধার মৃত্যু হয়। মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করার সময় সামান্য আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানান মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কাউসার।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) জুনায়েত চৌধুরী জানান," গঙ্গাপ্রাসাদ এলাকার অভিযোগ পেয়ে পুলিশ হাসপাতালে পাঠিয়েছি। মরদেহ উদ্বার করে ময়নাতদন্ত রিপোটের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে (কুমেক) পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে এ বিষয়ে বলতে পারব। যদি হত্যাকান্ডের ঘটনা ঘটে তবে অবশ্যই দোষীদের বিরুদ্ধে প্রচলিত আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"

  • সর্বশেষ