শিরোনাম
◈ বাংলাদেশকে নিয়ে গঠিত সামুদ্রিক জোটের কমান্ডারের নাম ঘোষণা করল সৌদি আরব ◈ বাংলাদেশসহ ১৪ দেশের সামুদ্রিক নিরাপত্তা জোটের নেতৃত্বে সৌদির আল-শেহরি ◈ কালিয়াকৈরে মেয়ে থেকে ছেলে হলেন এসএসসি পরীক্ষার্থী ◈ আওয়ামী লীগ গণতন্ত্রের কথা বললেও বাস্তবে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করেছে: মির্জা ফখরুল ◈ দুই জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ ◈ গাজীপুরে পৌর আ.লীগের সাবেক সভাপতি গ্রেপ্তার ◈ রফতানিমুখী শিল্পে বড় প্রণোদনা: ১০ নতুন খাতে বন্ড ছাড়াই কাঁচামাল আমদানি, বাতিল হলো ৩০% মূল্য সংযোজনের শর্ত ◈ এআই দিয়ে প্রথমবার তৈরি হলো নতুন ভাইরাস, চিকিৎসায় সম্ভাবনার পাশাপাশি বাড়ছে নিরাপত্তা উদ্বেগ ◈ দ্য ডিপ্লোম্যাটের বিশ্লেষণ: শেখ হাসিনাকে ঘিরে বাড়ছে কূটনৈতিক টানাপোড়েন, নতুন মোড়ে ঢাকা-দিল্লি সম্পর্ক ◈ অধ্যাপক ইউনূসের চেয়ে হাজারগুণ ভালো দেশ চালাচ্ছেন তারেক রহমান: কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৪৬ দুপুর
আপডেট : ১৯ জুলাই, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খাগড়াছড়িতে স্কুলছাত্রী ধর্ষণের প্রতিবাদে আধাবেলা সড়ক অবরোধ

খাগড়াছড়ি জেলা সদরে সিঙ্গিনালায় স্কুলছাত্রীকে ধর্ষণের প্রতিবাদ ও দোষীদের গ্রেফতার দাবিতে জুম্ম ছাত্র-জনতার ডাকে খাগড়াছড়িতে আধাবেলা সড়ক অবরোধ চলছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে শুরু হওয়া এ অবরোধ চলবে দুপুর ১২টা পর্যন্ত।

জুম্ম ছাত্র-জনতা নামে একটি সংগঠনের ব্যানারে ডাকা এ অবরোধের প্রতি সংহতি প্রকাশ করে মাঠে রয়েছে ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ।

ভোর থেকে অবরোধের সমর্থনে জেলার বিভিন্ন স্থানে রাস্তায় টায়ার জ্বালিয়ে পিকেটিং করছেন অবরোধকারীরা। সকাল থেকেই খাগড়াছড়ি শহরের চেঙ্গী ব্রিজ, স্টেডিয়াম এলাকা, গুইমারা উপজেলার বাইল্যাছড়ি যৌথ খামার এলাকায় পিকেটিং করে সড়কে টায়ারে আগুন দেন তারা। এসময় যাত্রীবাহী বাসে গুলতি ছোড়ার খবর পাওয়া গেছে।

অবরোধের ফলে খাগড়াছড়ি জেলা থেকে দূরপাল্লার যাত্রী ও পণ্যবাহী যান চলাচল বন্ধ রয়েছে। সাপ্তাহিক হাট বারের দিন হলেও ক্রেতা বিক্রেতার উপস্থিতি কম। একইসঙ্গে বন্ধ রয়েছে জেলার অভ্যন্তরীণ সড়কের যান চলাচল। তবে জেলা শহর ও বিভিন্ন উপজেলা শহরে ইজিবাইক ও মোটরসাইকেলসহ ছোট যানবাহন চলাচল করতে দেখা গেছে।

অবরোধ চলাকালে জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি জানিয়ে খাগড়াছড়ির পুলিশ সুপার আরেফিন জুয়েল বলেন, গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন রয়েছে। নৈশ কোচগুলো পাহারায় শহরে পৌঁছেছে। সূত্র: জাগো নিউস ২৪ 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়